এক্সপ্লোর

শিয়ালদা দক্ষিণ শাখায় স্টেশনে বাড়তি নিরাপত্তা, স্টাফ স্পেশাল ট্রেন

আজ মল্লিকপুর, সোনারপুর, ঘুটিয়ারি শরিফ, চম্পাহাটির মতো একাধিক স্টেশনে বাড়তি আরপিএফ ও জিআরপি কর্মীদের মোতায়েন করা হয়

কলকাতা: শিয়ালদা দক্ষিণ শাখায় গতকালের বিক্ষোভ, তাণ্ডবের পর বাড়ানো হল স্টেশনের নিরাপত্তা। স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবিকে ঘিরে গতকাল বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মল্লিকপুর স্টেশন। যার জের গড়ায় সোনারপুর সহ একাধিক স্টেশনে। এর প্রেক্ষিতে আজ মল্লিকপুর, সোনারপুর, ঘুটিয়ারি শরিফ, চম্পাহাটির মতো একাধিক স্টেশনে বাড়তি আরপিএফ ও জিআরপি কর্মীদের মোতায়েন করা হয়।  পাশাপাশি, শিয়ালদার উত্তর ও দক্ষিণ ডিভিশনে ৪৩টি বাড়তি স্টাফ স্পেশাল  ট্রেন দেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর।
চালু করতে হবে লোকাল ট্রেন।  এই দাবিতে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্টেশন। করোনা আবহে, ভাইরাসের মতো এক স্টেশন থেকে আরেক স্টেশনে ছড়িয়ে পড়ে বিক্ষোভের আঁচ।ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।ইটের ঘায়ে রক্তাক্ত হয় খাকি উর্দি।
করোনা আবহে রাজ্যে ৩০ জুন পর্যন্ত কার্যত লকডাউন। বন্ধ লোকাল ট্রেন।তবে রেলকর্মী, স্বাস্থ্যকর্মীদের জন্য চলছে স্টাফ স্পেশাল। লোকাল চালুর দাবিতে গতকালও সোনারপুরে রেল অবরোধ হয়। আপ ক্যানিং স্টাফ স্পেশাল আটকে চলে বিক্ষোভ।তবে রেলপুলিশের আশ্বাসে এক ঘণ্টা পর উঠে যায় অবরোধ। এরপরই মল্লিকপুর, ঘুটিয়ারি শরিফ, বেতবেড়িয়া স্টেশনে অবরোধ শুরু হয়। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, শিয়ালদা-বারুইপুর শাখার মল্লিকপুর স্টেশনে। ডাউন ও আপ, দুই লাইনে শুরু হয় অবরোধ। জিআরপি ও পুলিশ ঘটনাস্থলে যেতেই মারমুখি হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। পুলিশকে দেখা মাত্রই তাদের ধাক্কা মারেন কয়েক জন। ভেঙচুর করা হয় সোনারপুর জিআরপি-র গাড়ি। পিছু হঠে পুলিশ। পরে আরও বাহিনী নিয়ে অবরোধকারীদের ওঠাতে গেলে, পুলিশকে লক্ষ্য করে শুরু হয় পাথরবৃষ্টি।পালাতে গিয়ে পড়ে যান সোনারপুর আরপিএফের ওসি। পাথরের ঘায়ে মাথা ফেটে যায়, অতিরিক্ত পুলিশ সুপারের নিরাপত্তারক্ষীর। মল্লিকপুর স্টেশনে যখন এই উত্তপ্ত পরিস্থিতি, তখন রেল অবরোধ শুরু হয়ে যায় শিয়ালদা-ক্যানিং লাইনের বেতবেড়িয়া ও ঘুটিয়ারি শরিফ স্টেশনেও।
ঘণ্টা দুয়েক অবরোধ চলে বেতবেড়িয়ায়। লাইনের উপরে স্লিপার রেখে দেওয়া হয় ঘুটিয়ারি শরিফে। 
দীর্ঘক্ষণ পরে অবরোধ উঠলেও ছাড়তে পারেনি আটকে পড়া ট্রেন। কারণ, পিয়ালি স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলে দেওয়া হয়। 
প্রায় তিন ঘণ্টা পর শিয়ালদা-ক্যানিং আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিকহলেও বিক্ষোভ চলতে থাকে শিয়ালদা-বারুইপুর শাখার মল্লিকপুর স্টেশনে। অবশেষে বেলা ১২টা নাগাদ, রেলের তরফে আশ্বাস মেলার পর অবরোধ ওঠে। এরইমধ্যে লোকাল ট্রেন চালুর ইচ্ছাপ্রকাশ করে ফের রাজ্যকে চিঠি দিয়েছে পূর্ব রেল।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget