এক্সপ্লোর

নম্বর বাড়াতে মাধ্যমিক পরীক্ষার্থী বিক্ষোভ, পুলিশের সামনেই ধর্না পড়ুয়াদের

মধ্যশিক্ষা পর্ষদ কোচবিহারের ওই স্কুলের ছাত্রছাত্রীদের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের রেজিস্টার বাজেয়াপ্ত করার নির্দেশে দিয়েছে

শুভেন্দু ভট্টাচার্য, গোপাল চট্টোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্যে এবার নম্বর বাড়াতে আন্দোলনের রোগ? একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর বাড়ানোর দাবিতে পুলিশের সামনেই পরীক্ষার্থীদের ধর্না বীরভূমের মহম্মদবাজারে। কোচবিহারের স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিক্ষোভ। নবম শ্রেণির মূল্যায়ন নতুন করে করার দাবি। কোচবিহারের স্কুলের নম্বরের রেজিস্টার বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

করোনার কারণে রাজ্যে বাতিল হয়েছে এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। বিকল্প নম্বর বিধিও ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশিট তৈরির জন্য স্কুলগুলিকে নম্বর পাঠাতে বলেছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আর সেই নম্বরই বাড়ানোর দাবি উঠল উত্তর ও দক্ষিণের দুই স্কুলে।

কোচবিহারের মহিষবাথান মণীন্দ্রনাথ হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় তাদের যথার্থ মূল্যায়ন হয়নি। খাতা পুনর্মূল্যায়নের দাবিতে প্রধান শিক্ষকের সামনে বিক্ষোভ দেখায় তারা। ওই স্কুলের এক মাধ্যমিক পরীক্ষার্থী বলে, আমাদের পরীক্ষায় সঠিক ভাবে নম্বর দেওয়া হয়নি। খাতা দেখতে চাইলে তাও দেখাতে পারছে না। বলছে নেই। এই পরিস্থিতিতে কী করব, সঠিক মূল্যায়ন চাইছি। যেহেতু মাধ্যমিকে এই নম্বর যোগ হবে। ওই স্কুলের প্রধান শিক্ষক প্রফুল্ল মজুমদার বলেন, আমি এব্যাপারে আর কিছু বলতে পারছি না। আর কিছু বলব না আমি।

এই পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদ কোচবিহারের এই স্কুলের ছাত্রছাত্রীদের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের রেজিস্টার বাজেয়াপ্ত করার নির্দেশে দিয়েছে। পর্ষদ সূত্রে খবর, নবম শ্রেণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই স্কুলের পড়ুয়াদের মূল্যায়ন হবে।

মধ্যশিক্ষা পর্ষদ আগেই জানিয়েছে, ২০২১ সালের মাধ্যমিকের মার্কশিট তৈরি করার জন্য প্রতিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের অৰ্ধেক নেওয়া হবে নবমের বার্ষিক পরীক্ষা থেকে। উচ্চমাধ্যমিকের মার্কশিট তৈরির ক্ষেত্রে ২০১৯-র মাধ্যমিকের ৪টি বিষয়ের প্রাপ্ত সর্বোচ্চ নম্বর থেকে নেওয়া হবে ৪০% ওয়েটেজ।

অন্যদিকে, একাদশ শ্রেণির পরীক্ষার নম্বর বাড়ানোর দাবিতে বীরভূমের মহম্মদবাজারের ডামড়া হাইস্কুলে শিক্ষকদের তালাবন্দি করে বিক্ষোভ দেখায় দ্বাদশের পড়ুয়ারা।পুলিশ ঘটনাস্থলে গেলে, তাদের সামনেই চলতে থাকে ধর্না। পর্ষদ ও সংসদের আশঙ্কা, আগে হয়ে যাওয়া পরীক্ষা নিয়ে এখন যে অভিযোগ উঠছে, খুব দ্রুত তা সংক্রমণের চেহারা নিতে পারে। তাই গোড়া থেকেই কড়া হাতে মোকাবিলায় তৎপর তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget