এক্সপ্লোর

হাওড়ায় আবাসনের নিরাপত্তারক্ষীকে গুলি করে খুন

হাওড়া: ভর সন্ধেয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন! সিসিটিভি ক্যামেরাবন্দি এই ফুটেজই হাওড়ায় আবাসনের নিরাপত্তারক্ষীর খুনের তদন্তে পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র। যা দেখে, পুলিশ নিশ্চিত, প্রোমোটার নন, আততায়ীর নিশানায় ছিলেন নিরাপত্তারক্ষীই। শুক্রবার সন্ধে ৭টা ৪৬। সিসিটিভি ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, আবাসনের গেটের সামনে নিরাপত্তারক্ষী বছর বিয়াল্লিশের বিজয় মল্লিকের ঠিক পিছনে এসে দাঁড়ায় সাদা জামা পরা এই আততায়ী। এরপরই পকেট থেকে বন্দুক বের করে কয়েক পা এগোনো এবং সরাসরি নিশানা নিরাপত্তারক্ষীকে। গুলি করার পরই দৌড়ে পালায় দুষ্কৃতী। কিন্তু, কেন খুন করা হল ওই নিরাপত্তারক্ষীকে? পুলিশের অনুমান, নেপথ্যে থাকতে পারে একাধিক কারণ। পুলিশ সূত্রে দাবি, হাওড়ার গদাধর মুখার্জি লেনে ৭-৮ কাঠার একটি জমি ছিল পেশায় নিরাপত্তারক্ষী বিজয় মল্লিকের পরিবারের। সম্প্রতি, এক প্রোমোটার সেই জমিতে আবাসন তৈরির কাজ শুরু করেন। সেই সম্পত্তি নিয়ে কি কোনও শরিকি বিবাদ চলছিল? সেই কারণেই কি খুন হতে হল নিরাপত্তারক্ষী বিজয় মল্লিককে? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যদিও, শরিকি বিবাদে খুন বলে মানতে নারাজ পরিবার। অসামাজিক কাজের প্রতিবাদ করায় খুন? পুলিশের একাংশ সূত্রে এও জানা গিয়েছে, হাওড়ার যে আবাসনের সামনে নিরাপত্তারক্ষী খুন হন, সেখানকারই একটি ফ্ল্যাটে অসামাজিক কাজ চলত। যার তীব্র প্রতিবাদ করেন বিজয়। সেই রোষেই কী খুন করা হল তাঁকে? খতিয়ে দেখছে পুলিশ। আততায়ীকে খুঁজে বের করতে ঘটনাস্থলের আশপাশের আবাসনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।

সেরা শিরোনাম

West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget