এক্সপ্লোর

ছবি বিকৃত করে ভুয়ো ভিডিও, দাবি লক্ষাধিক টাকা, ব্ল্যাকমেলিংয়ে চেষ্টা, পুলিশে উদয়ন গুহ

দিনহাটা থানায় এফআইআর করেছেন দিনহাটার তৃণমূল বিধায়ক।

  কলকাতা: তাঁর ছবি বিকৃত করে তৈরি করা হয়েছে ভুয়ো ভিডিও, চাওয়া হয়েছে লক্ষাধিক টাকা। ব্ল্যাকমেলিংয়ের চেষ্টার অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তাঁর অভিযোগ, ফোন কল আসছে ভিন রাজ্য থেকে। ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ। কোচবিহার জেলা রাজনীতিতে তিনি অন্যতম টেক স্যাভি হিসেবে পরিচিত, সোশাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করেন। তাঁর কিছু পোস্ট ঘিরে বিতর্কও কম হয়নি। কিন্তু এবার দিনহাটার সেই তৃণমূল বিধায়ক উদয়ন গুহের ছবি বিকৃত করেই ব্ল্যাকমেলিংয়ের চেষ্টার অভিযোগ উঠল। উদয়ন দাবি করেছেন, গত ২১ ডিসেম্বর তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে একটি অচেনা নম্বর থেকে একাধিকবার ভিডিও কল আসে। চতুর্থবারে তিনি কল রিসিভ করেন। উল্টোদিকের কথা শুনে কোনও প্রতারকের পাল্লায় পড়েছেন বুঝতে পেরে দ্রুত ফোন কেটে দেন। পরের দিন ওই অচেনা নম্বর থেকেই তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে একটি ভিডিও পাঠানো হয়, দেখা যায়, সেখানে তাঁর ছবি বিকৃত করা হয়েছে। তৃণমূল বিধায়ক উদয়ন গুহ দাবি করেছেন, বিতর্কিত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেসেজও করা হয়েছে তাঁকে। প্রথমে ৭০ হাজার টাকা ও পরে ১ লক্ষ ২০ হাজার টাকা চাওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। উদয়ন গুহ বলেছেন, তাঁর ভাবমূর্তি কলুষিত করার জন্য এটা করা হচ্ছে, ভিন রাজ্যের নম্বর থেকে পাঠানো হয়েছে এই ভিডিও কল। সাধারণ মানুষ যাতে এ ব্যাপারে সচেতন হয় সে কথা বলতে চাইছেন তিনি। দিনহাটা থানায় এফআইআর করেছেন দিনহাটার তৃণমূল বিধায়ক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে সেটির সূত্র ধরে খোঁজ শুরু করা হয়েছে। দিন কয়েক আগে পুলিশের তরফে জেলাবাসীকে সতর্ক করে বলা হয়, অচেনা নম্বর থেকে ভিডিও কল ধরার ব্যাপারে সচেতন হতে হবে। এই প্রেক্ষিতে জন প্রতিনিধির অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে জেলায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Aroop Biswas:
"কাউকে বাঁচাবার জন্যই" কি ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করেননি মমতা ? বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক অরূপ
CM Suvendu Adhikari : কেন মমতা এতদিন সামনে আনেননি ? ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, “বুদ্ধবাবুকে যখন..”
কেন মমতা এতদিন সামনে আনেননি ? ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, “বুদ্ধবাবুকে যখন..”
Madan Mitra : ২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”
২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”

ভিডিও

TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট
TMC 21 July:
Delhi News:
Madan Mitra:
Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget