এক্সপ্লোর

Siliguri Fake Police: ভুয়ো পুলিশ সেজে টাকা তোলার অভিযোগ, শিলিগুড়ি সাত মাইল থেকে গ্রেফতার ৪

ভক্তিনগর থানার কাছে সিকিম যাওয়ার পথে সাত মাইল থেকে পুলিশের পরিচয়ে বিভিন্ন গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ। তৎক্ষণাৎ ভক্তিনগর থানার আইসি ঘটনাস্থলে পুলিশ ভ্যান পাঠিয়ে বোলেরো গাড়ি সমেত গ্রেফতার ৪।

বাচ্চু দাস, শিলিগুড়ি: এবার ভুয়ো পুলিশের খোঁজ। ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগ। গ্রেফতার ভিন রাজ্য সিকিমের দুই বাসিন্দা সহ ৪ জন। উদ্ধার একটি বোলোরো গাড়ি, ডাক্তারের সিলমোহর ও কিছু কাগজপত্র।

শনিবার রাত বারোটা নাগাদ ভক্তিনগর থানার কাছে সিকিম যাওয়ার পথে সাত মাইল থেকে পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ আসে। তৎক্ষণাৎ ভক্তিনগর থানার আইসি ঘটনাস্থলে পুলিশ ভ্যান পাঠিয়ে পুলিশ লেখা বোলেরো গাড়ি সমেত চার জনকে গ্রেফতার করে। এদের মধ্যে দুইজন সিকিমের বাসিন্দা ও বাকি দুইজন শিলিগুড়ির শালুগাড়ার বাসিন্দা।

অভিযুক্তদের কাছ থেকে ডাক্তারের সিলমোহর সহ কিছু সন্দেহ জনক কাগজ পত্র উদ্ধার করা হয়েছে। আজ অভিযুক্তদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, আদালতে পুলিশি রিমান্ডে অভিযুক্তদের ১৪ দিনের জন্য নেওয়ার আপিল করা হয়েছে। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িয়ে আছে কিনা তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।  যে বোলেরো গাড়িটি পাওয়া গিয়েছে, তাতে পুলিশের স্টিকারও লাগানো ছিল।

কিছুদিন আগেই কলকাতা শহরে এমনই ছবি ধরা পড়েছিল। পুলিশ কমিশনারের মেয়ে বলে সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচয় দিয়েছিলেন এক তরুণী।। তাঁর পুলিশের উর্দি পরা ছবিও ফেসবুক, ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছিল। যাদবপুরের তরুণীর কাণ্ডকারখানায় লালবাজারে অভিযোগ জানিয়েছিলেন তাঁরই আত্মীয়।

কলকাতার পুলিশ কমিশনারের ছবিতে লেখা ..বাপি...সঙ্গে ভালবাসার চিহ্ন। ফেসবুক, ইনস্টাগ্রামে কলকাতা পুলিশের ইউনিফর্মে নানা ছবি। কখনও সার্জেন্ট, কখনও নিজেকে ইন্সপেক্টর বলে জাহির করতেন সেই  তরুণী। তাঁর নাম ইনি সুলগ্না ঘোষ। সোশ্যাল মিডিয়া জুড়ে এভাবেই নানা পরিচয়ের জাল বুনেছিলেন যাদবপুরের বিক্রমগড়ের বাসিন্দা এই তরুণী। অভিযোগ, কলকাতার পুলিশ কমিশনারকে নিজের বাবা পরিচয় দিতেন তিনি। সুলগ্নার বিরুদ্ধে এখনও কোনও প্রতারণার অভিযোগ দায়ের না হলেও, মিথ্যে পরিচয় দেওয়ার অভিযোগে, লালবাজারে নালিশ করা হয়েছে।

ভুয়ো আইএস, ভুয়ো সিবিআই অফিসারের পর এবার ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shankar Ghosh: ‘স্কুলবেলার বন্ধু’ এখন রাজ্যের ‘পূর্ণমন্ত্রী’, আবেগঘন শঙ্কর ঘোষের ছোটবেলার বন্ধুরা, ‘ও সবার জন্য চিন্তা করে..’
‘স্কুলবেলার বন্ধু’ এখন রাজ্যের ‘পূর্ণমন্ত্রী’, আবেগঘন শঙ্কর ঘোষের ছোটবেলার বন্ধুরা, ‘ও সবার জন্য চিন্তা করে..’
Ritabrata Banerjee : 'এখন তো বহিষ্কৃত, তাহলে কি বিজেপিতে যোগ দেবেন ?' উত্তরে ঋতব্রত বললেন...
'এখন তো বহিষ্কৃত, তাহলে কি বিজেপিতে যোগ দেবেন ?' উত্তরে ঋতব্রত বললেন...
TMC News : বিদ্রোহী বিধায়করা কি দল বেঁধে 'অন্য় তৃণমূল' গঠন করতে পারেন ? কত সংখ্যা প্রয়োজন ?
বিদ্রোহী বিধায়করা কি দল বেঁধে 'অন্য় তৃণমূল' গঠন করতে পারেন ? কত সংখ্যা প্রয়োজন ?
TMC News : কোথাও ৬, কোথাও ৯; নেতৃত্বকে অন্ধকারে রেখেই পৃথক বৈঠক TMC বিধায়কদের : সূত্র, ভাঙছে দল ?
কোথাও ৬, কোথাও ৯; নেতৃত্বকে অন্ধকারে রেখেই পৃথক বৈঠক TMC বিধায়কদের : সূত্র, ভাঙছে দল ?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget