এক্সপ্লোর

আক্রমণ একবারই, কেন সিপিএম, কংগ্রসকে ‘উপেক্ষা’ মমতার, জল্পনা

কলকাতা: একাই ২১১। তারপর প্রথম ২১ জুলাইয়ের সভা। সেই মঞ্চ থেকে রাজ্যের প্রধান দুই বিরোধী দল, সিপিএম এবং কংগ্রেসকে উপেক্ষা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম-কংগ্রেসকে দুষলেন মাত্র একবারই। তিনি বলেন, বাম আমলে করা ঋণ মেটাতেই চলে যায়। এ বছর ৪৭ হাজার কোটি টাকা দেনা শোধ করতে হবেষ এই দেনা বামেরা করেছে। কংগ্রেস করতে দিয়েছে। কিন্তু এটুকু বাদ দিলে বাকি বক্তৃতায়, সিপিএম-কংগ্রেসের নামই প্রায় মুখে আনেননি তিনি। বিজেপি-মোদি সরকারকেই বার বার আক্রমণ করেন। কিন্তু সিপিএম, কংগ্রেসকে উপেক্ষা?   পর্যবেক্ষকদের একাংশের মতে, সিপিএম এখন রাজ্যে ক্ষয়িষ্ণু শক্তি। একের পর এক নির্বাচনে তাদের রক্তক্ষরণ হচ্ছে। এই পরিস্থিতিতে সিপিএমকে জোরদার আক্রমণ করা হলে উল্টে তাদের গুরুত্ব দেওয়া হবে। সম্ভবত এ কথা মাথায় রেখেই সিপিএমকে নিয়ে বাড়তি শব্দ খরচ করলেন না তৃণমূলনেত্রী। তা হলে কংগ্রেসকে কেন উপেক্ষা করলেন মমতা?  রাজনৈতিক মহলের একাংশে প্রশ্ন, মোদির বিরুদ্ধে সুর চড়িয়ে এবং কংগ্রেসকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ না করে কি ২০১৯-এর জন্য দরজা খোলা রাখলেন মমতা?  মমতার কংগ্রেসকে ‘উপেক্ষার নেপথ্যে আরও একটি কারণ রয়েছে বলে মত পর্যবেক্ষকদের একাংশের। তাদের বক্তব্য, কংগ্রেস যাঁরা ছাড়ছেন, তাঁরা তো তৃণমূলেই আসছেন। এ দিনও একাধিক জনপ্রতিনিধি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। মানস ভুঁইয়ার তৃণমূলে যাওয়ার সম্ভাবনা নিয়েও জল্পনা জোরদার। তাই কংগ্রেস ভাঙলে যখন তৃণমূলেই আসছে, তখন আর অযথা সেই দলকে আক্রমণ করে লাভ কী? একথা মাথায় রেখেও মমতা উপেক্ষা করে থাকতে পারেন বলে ধারণা পর্যবেক্ষকদের একাংশের। তবে বিজেপিকে আক্রমণ এবং কংগ্রেস, সিপিএমকে উপেক্ষার নেপথ্যে মমতার আরও একটি রণকৌশলও থাকতে পারে বলে ধারণা কারও কারও।   তাঁদের মতে, রাজ্যে এখনও প্রধান বিরোধী শক্তি কংগ্রেস ও বাম। কিন্তু, লোকসভা ভোটের আগে তৃণমূল বিজেপিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে, এমন ধারণা তৈরি হলে বিরোধী ভোটের একটা অংশ বাম-কংগ্রেস ছেড়ে বিজেপিতে যেতে পারে। সেক্ষেত্রে তৃণমূলের জোড়া লাভ। একদিকে, অধীর-সূর্যদের জোট আরও ধাক্কা খাবে। অন্যদিকে মুসলিম ভোট আরও বেশি করে তৃণমূলের দিকে ঝুঁকবে, এমনটাও হতে পারে বলে মত পর্যবেক্ষকদের একাংশের।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget