এক্সপ্লোর

জয়েন্টে মেধাতালিকায় অসঙ্গতির অভিযোগ, প্রাপ্ত নম্বর ও র‍্যাঙ্ক প্রকাশের দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের

কলকাতা:  রাজ্যের মেডিক্যাল জয়েন্টে মেধাতালিকায় অসঙ্গতির অভিযোগ। দুর্নীতি হয়েছে, দাবি পরীক্ষার্থীদের একাংশের। প্রতিবাদে বিক্ষোভ। প্রাপ্ত নম্বর ও র‍্যাঙ্ক একসঙ্গে প্রকাশের দাবি। দাবি মানা না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি। শুক্রবার সকালে সল্টলেক সেক্টর ফাইভে বোর্ডের অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন বেশ কিছু পরীক্ষার্থী। অভিযোগ, প্রাপ্ত নম্বরের সঙ্গে র‍্যাঙ্ক -এর কোনও মিল নেই। ছাত্রছাত্রীদের আরেক অংশের অভিযোগ, ওয়েবসাইটে ঠিক মতো জানা যাচ্ছে না রেজাল্ট। পরে বিক্ষোভকারীদের এক প্রতিনিধি দল দেখা করেন বোর্ড কর্তাদের সঙ্গে। পরীক্ষার্থীদের দাবি, রবিবারের মধ্যে র‍্যাঙ্ক ও নম্বর সহ ওয়েমার শিট প্রকাশ করতে হবে। দাবি মানা না হলে, আদালতে যাওয়ার হুঁশিয়ারি। ওয়েমার শিট প্রকাশ করার দাবি নিয়ে জয়েন্ট এন্ট্রাস বোর্ড কর্তৃপক্ষ কিছু বলতে না চাইলেও ওয়বসাইটে ফলাফল দেখায় বিপত্তি নিয়ে রেজিস্ট্রার দিব্যেন্দু করের বক্তব্য, একটি ওয়েবসাইটের ক্ষেত্রেই সমস্যা হয়েছিল। সেটি ইতিমধ্যেই ঠিক করা হয়েছে। বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছে, এ বছরের রাজ্য মেডিক্যাল জয়েন্টের ফল। ৫০ শতাংশ নম্বর পেয়ে মেধাতালিকায় স্থান পেয়েছেন ১২ হাজার ১৮৩ জন। ভর্তির জন্য কলেজগুলিতে কাউন্সেলিং শুরু ২৮ অগাস্ট। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যেই মেধাতালিকায় অসঙ্গতির অভিযোগ।

সেরা শিরোনাম

Agnimitra Paul: ''ওভাবে কথা বলাটা আমার অন্যায় হয়েছে'', ফুটপাতে দুধ গরম করা নিয়ে ফুটপাতবাসীকে ধমক বিতর্কে মন্তব্য পুরমন্ত্রী অগ্নিমিত্রার
''ওভাবে কথা বলাটা আমার অন্যায় হয়েছে'', ফুটপাতে দুধ গরম করা নিয়ে ফুটপাতবাসীকে ধমক বিতর্কে মন্তব্য পুরমন্ত্রী অগ্নিমিত্রার
Nepal : পথ দুর্ঘটনায় হারিয়েছিলেন মেয়েকে, ভ্রমণটাকেই আঁকড়ে ধরে এগোচ্ছিলেন, নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ হুগলির দম্পতি
পথ দুর্ঘটনায় হারিয়েছিলেন মেয়েকে, ভ্রমণটাকেই আঁকড়ে ধরে এগোচ্ছিলেন, নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ হুগলির দম্পতি
TMC News : ক্যামাক স্ট্রিটে ধুন্ধুমারকাণ্ডের পর রাতারাতি পদক্ষেপ 'কালীঘাট-তৃণমূল'-এর, কোন পথে অভিষেকরা ?
ক্যামাক স্ট্রিটে ধুন্ধুমারকাণ্ডের পর রাতারাতি পদক্ষেপ 'কালীঘাট-তৃণমূল'-এর, কোন পথে অভিষেকরা ?
TMC News : অভিষেক-সহ কালীঘাট-তৃণমূলের একাধিক হেভিওয়েটের বিরুদ্ধে FIR, ক্যামাক স্ট্রিটের ঘটনায় গ্রেফতার ১৩
অভিষেক-সহ কালীঘাট-তৃণমূলের একাধিক হেভিওয়েটের বিরুদ্ধে FIR, ক্যামাক স্ট্রিটের ঘটনায় গ্রেফতার ১৩

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের অফিস থেকে তৃণমূলের বিল বোর্ড ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ
Suvendu Adhikari: পুজোর আগে ২০০ জনকে নিয়ে অর্জুন বাহিনী, লালবাজারের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: TMC-র বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুুমার, রুজু FIR
Nepal Flood: বিপর্যয়ের জেরে দিল্লি-কাঠমাণ্ডু মৈত্রী বাস পরিষেবা আগামীকাল পর্যন্ত বন্ধ | ABP Ananda
Nepal Flood News: বিধ্বস্ত নেপাল, কাঠমান্ডুতে সার দিয়ে দাঁড়িয়ে ট্রাক, গাড়ি | Kathmandu | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
Sukanta Majumdar: 'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
Abhishek Banerjee: আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
Sovan Chatterjee: আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Embed widget