এক্সপ্লোর

Subrata Mukherjee's Last Rites: বঙ্গ রাজনীতির নক্ষত্রের জীবনাবসান, আজ কেওড়াতলা শ্মশানে সুব্রত মুখোপাধ্যায়ের শেষকৃত্য

Subrata Mukherjee Update: গতকাল রাত ৯টা ২২-এ এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়। রাতে পার্ক সার্কাসের পিস ওয়াল্ডে রাখা হয় সুব্রত মুখোপাধ্যায়ের মৃতদেহ। আজ সকাল ১০টা নাগাদ দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে

কলকাতা: আলোর উত্‍সবের রাতেই বাংলার রাজনীতিতে অন্ধকার। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। গতকাল রাত ৯টা ২২-এ এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) তাঁর মৃত্যু হয়। রাতে পার্ক সার্কাসের (Park Circus) পিস ওয়াল্ডে (Peace World) রাখা হয় সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) মৃতদেহ। আজ সকাল ১০টা নাগাদ সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। সকাল ১০টা থেকে দুপুর ২টো, রবীন্দ্রসদনে (Rabindra Sadan) শ্রদ্ধা জানানোর জন্য রাখা থাকবে মরদেহ। দুপুর ২টোয় রবীন্দ্রসদন থেকে গন্তব্য বিধানসভা (West Bengal Legislative Assembly)। প্রয়াত নেতার মৃতদেহ বিধানসভা থেকে নিয়ে যাওয়া হবে বালিগঞ্জের (Ballygunge) বাড়িতে।  এরপর কেওড়াতলা শ্মশানে (Keoratala Burning Ghat) হবে শেষকৃত্য। 

বঙ্গ রাজনীতির সবচেয়ে বর্ণময় চরিত্রদের অন্যতম ছিলেন তিনি। ছয়ের দশকের শেষের দিকে যাঁদের হাত ধরে বাংলার ছাত্র রাজনীতি এক নতুন উচ্চতায় পৌঁছেছিল, তাঁদেরই একজন ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। ১৯৭১ সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন সুব্রত মুখোপাধ্যায়। ২০২১ সালে শেষবার। অর্থাৎ, ৫০ বছরের পরিষদীয় রাজনৈতিক জীবন। জীবনে প্রথম বার বিধানসভা ভোটে লড়েই জয়ী হয়েছিলেন সুব্রত। আর দ্বিতীয়বার বিধায়ক হয়েই মন্ত্রী। রাজ্যের সর্বকনিষ্ঠ মন্ত্রী হওয়ার রেকর্ডও এখনও সুব্রত মুখোপাধ্যায়েরই ঝুলিতে। মাত্র ২৬ বছর বয়সে। প্রথম মন্ত্রী হন ১৯৭২ সালে। তখন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়। ৩৯ বছর পর ২০১১ সালে ফের মন্ত্রী হয়ে মহাকরণে প্রবেশ। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জেলা থেকে কলকাতায় পড়তে আসা। বঙ্গবাসী কলেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে আলাপ৷ তারপর, কংগ্রেসের রাজনীতিতে হাতেখড়ি। প্রিয়-সুব্রত-সোমেন... একসুরে তখন উচ্চারিত হত এই তিনটি নাম। ১৯৭২ সালে সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভার সদস্য হন সুব্রত মুখোপাধ্যায়। পাঁচ দশকেরও বেশি রাজনৈতিক জীবনে সবসময় বামেদের উল্টোদিকে লড়াই করেছেন।

সুব্রত মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে যদি কিছু অপূর্ণ থেকে থাকে, তাহল সাংসদ হিসাবে সংসদে প্রবেশ করতে না পারা। ২০০৯ সালে কংগ্রেস প্রার্থী হিসাবে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হন। ২০১৯ সালেও সেই বাঁকুড়া কেন্দ্র থেকেই তৃণমূল প্রার্থী হিসাবে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের কাছে পরাজিত হন সুব্রত মুখোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায় চলে যাওয়ায়, সাতের দশকে বঙ্গ রাজনীতির তিন দামাল ছেলের সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটল।

আরও পড়ুন: 'বাংলা কংগ্রেসের ত্রিমূর্তি প্রিয়-সুব্রত-সোমেন কেউ রইলেন না' সুব্রত-প্রয়াণে স্মৃতিচারণ অধীরের

সেরা শিরোনাম

Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
Kolkata Medical: কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
Malda News: ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget