এক্সপ্লোর

Subrata Mukherjee: 'বাংলা কংগ্রেসের ত্রিমূর্তি প্রিয়-সুব্রত-সোমেন কেউ রইলেন না' সুব্রত-প্রয়াণে স্মৃতিচারণ অধীরের

বঙ্গবাসী কলেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়। সেখানেই প্রিয়রঞ্জন দাশমুন্সির (Priya Ranjan Dasmunsi) সঙ্গে আলাপ। তারপর, কংগ্রেসের রাজনীতিতে হাতেখড়ি। প্রিয়-সুব্রত-সোমেন। একসুরে তখন উচ্চারিত হত তিনটি নাম।

কলকাতা: কালীপুজোয় (Kalipuja 2021) আলোর দিনে, এত বড় অন্ধকার নেমে আসবে ভাবতেই পারেননি কেউ। সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) মৃত্যুতে শোকাহত রাজনৈতিক মহল। রাজনীতিবিদ হিসাবে কেমন ছিলেন? কেমন ছিলেন ব্যক্তি সুব্রত? স্মৃতিচারণায় শাসক থেকে বিরোধী দলের নেতা-নেত্রীরা। এদিন সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে (Subrata Mukherjee Death) প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরী (Adir Ranjan Chowdhury) জানিয়েছেন, 'খুব দুঃখজনক ঘটনা। আমি গত ১ তারিখেও হাসপাতালে ওনার সঙ্গে দেখা করে এসেছি। খোস মেজাজেই ছিলেন। আমার সঙ্গে গল্প করলেন। খুবই অদ্ভু লাগছে।'

জেলা থেকে কলকাতায় পড়তে আসা সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee)। বঙ্গবাসী কলেজ (Bangabasi College) থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে (University of Kolkata) আসেন। সেখানেই প্রিয়রঞ্জন দাশমুন্সির (Priya Ranjan Dasmunsi) সঙ্গে আলাপ হয়। তারপর, কংগ্রেসের রাজনীতিতে হাতেখড়ি। প্রিয়-সুব্রত-সোমেন। একসুরে তখন উচ্চারিত হত এই তিনটি নাম। ১৯৭২ সালে সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভার সদস্য হন সুব্রত মুখোপাধ্যায়। 

আরও পড়ুন: Subrata Mukherjee: 'আমি গভীরভাবে ব্যথিত, মর্মাহত' সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকবার্তা শুভেন্দুর

এ প্রসঙ্গ টেনে এদিন অধীর চৌধুরী বলেন, 'সবাই জানেন সুব্রতদার রাজনৈতিক পড়াশোনা, বিচক্ষণতার কোনও জবাব নেই। বাংলার কংগ্রেসে ত্রিমূর্তি প্রিয়-সুব্রত-সোমেন রইল না, এটা আমাদের কাছে যন্ত্রণার।' তাঁর কথায়, 'একটা জেনারেশন শেষ হয়ে গেল বাংলায়। সুব্রত দা একজন দক্ষ, যোগ্য মানুষ ছিলেন। এটা বাংলার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি বলে মনে করি আমি। শত প্রতিকূলতার মধ্যে হাসি-খুশি থাকার এবং রাখার গুণাবলী ছিল তাঁর মধ্যে। খুবই হাসি খুশি মানুষ ছিলেন। সুব্রত দা থাকা মানেই সেখানে আনন্দ হবে। হাসির রোল উঠবে। নানা রকমের গল্প মজা হবে। সিরিয়াস কথাও হবে।' শোকস্তব্ধ অধীরের কথায়, 'সুব্রত দা যখানেই থাকুক তাঁর আত্মাত শান্তি কামনা করি। ওর পরিবারের প্রতি আমার পূর্ণ সমবেদনা রইল।'

পশ্চিমবঙ্গের সর্বকনিষ্ঠ মন্ত্রী। তারপর ইন্দিরা গান্ধীরও ঘনিষ্ঠ হয়ে উঠা। সুব্রত মুখোপাধ্যায় চলে যাওয়ায়, সাতের দশকে বঙ্গ রাজনীতির তিন দামাল ছেলের সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটল। 

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget