এক্সপ্লোর

গতকাল উদ্বোধনে স্থানীয় কাউন্সিলরকে না ডাকার অভিযোগ, পশ্চিম বর্ধমানে বিবেকানন্দের মূর্তি শোধন করল বিজেপি

BJP vs TMC at Paschim Bardhaman over statue of Swami Vivekananda: দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ১৯ লক্ষ টাকা আর্থিক সহায়তায় তৈরি হয় বিবেকানন্দের এই মূর্তি।

দুর্গাপুর: পৌষ সংক্রান্তির আগেই বঙ্গে স্বমহিমায় ফিরেছে শীত। আর সেই শীতের সকালে কনকনে গঙ্গাজলে বিবেক স্নান! গতকাল স্বামী বিবেকানন্দের ১৫৯-তম জন্মজয়ন্তীতে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের শ্যামপুর মোড়ে এই মূর্তি উন্মোচন করেন মন্ত্রী মলয় ঘটক। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গঙ্গাজলে ধুয়ে বিবেকমূর্তি শোধন করল স্থানীয় বিজেপি নেতৃত্ব। পুরনো মালা ফেলে দিয়ে পরানো হল নতুন মালা। শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত এলাকার স্থানীয় কাউন্সিলর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর অভিযোগ, তাঁর সুপারিশেই এই মূর্তি তৈরি হল। অথচ মূর্তি উন্মোচনে সবাইকে ডাকা হলেও স্থানীয় কাউন্সিলর হওয়া সত্ত্বেও তাঁকেই ডাকা হয়নি। সেই কারণেই তাঁরা স্বামীজির মূর্তিটি শোধন করলেন। চন্দ্রশেখরের বক্তব্য, ‘আমি ৪৩ নম্বরের কাউন্সিলর। আমিই চিঠি দিয়ে প্রয়াত তমোনাশ ঘোষের কাছে আবেদন জানিয়েছিলাম। আমার আবেদনেই মূর্তি হয়েছে, অথচ আমাকে ডাকা হয়নি। সবাইকে ডাকা হল কিন্তু আমি কাউন্সিলর থাকা সত্ত্বেও আমাকে ডাকা হল না। তৃণমূলের সৌজন্য নেই। কালকেই করতে পারতাম, কিন্তু করিনি। আজ মূর্তি শুদ্ধ করে মালা পরালাম।’ পাল্টা পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের দাবি, ‘এটাই ওদের সংস্কৃতি। গঙ্গাজল দিয়ে ধুলেই পবিত্র হবে না, আগে নিজের মন পবিত্র করুক, স্বামীজীর আদর্শ জানুক।’ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ১৯ লক্ষ টাকা আর্থিক সহায়তায় তৈরি হয় বিবেকানন্দের এই মূর্তি। মঙ্গলবারের সরকারি অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যয় সহ এসবিএসটিসি দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।  কিন্তু সেই মূর্তি নিয়েই শুরু হল টানাপোড়েন। তৃণমূল-বিজেপির রাজনীতির হাত থেকে স্বামিজিরও রেহাই নেই! গতকাল স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতে মুখোমুখি হন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। দু’জনে সৌজন্য বিনিময় করেন। এরপরই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, এইবারই শেষ আর তো থাকবেন না। সর্দার প্যাটেলের ৩০০ কোটির মূর্তি হয়েছে। এবার কলকাতাতেও একটা মূর্তি হোক। যুব তৃণমূলের তরফে যুব দিবস উপলক্ষে মিছিলের আয়োজন করা হয়। দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে শুরু হয়ে গড়িয়াহাট, ট্র্যাঙ্গুলার পার্ক, রাসবিহারী হয়ে মিছিল শেষ হয় হাজরা মোড়। এই মিছিলের নেতৃত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতেও যান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget