এক্সপ্লোর

শিক্ষক দিবস: হুগলিতে মদ্যপান করে ধৃত ২ ছাত্র, বীরভূমে হামলা বহিরাগতদের

বীরভূম ও হুগলি: শিক্ষক দিবসে দুই শিক্ষা প্রতিষ্ঠানে লজ্জার ছবি! এক জায়গায় স্কুলের মধ্যে মদ্যপান করতে গিয়ে ধরা পড়ল দুই ছাত্র। অন্য জায়গায় শিক্ষক দিবসের অনুষ্ঠানের মাঝে স্কুলে হামলা চালাল বহিরাগতরা। প্রথম ঘটনাটি হুগলির চন্দননগরের। এখানকার একটি সরকারি স্কুলে এদিন শিক্ষক দিবসের অনুষ্ঠান চলছিল। তখনই জানা যায়, স্কুলের একটি কোণে মদ্যপান করছে কয়েকজন ছাত্র। শুনেই ছুটে যান শিক্ষকরা। দশম ও একাদশ শ্রেণির দুই ছাত্রকে ধরেও ফেলেন তাঁরা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই ছাত্রদের কী শাস্তি দেওয়া হবে, তা ঠিক করতে মঙ্গলবার একটি বৈঠক ডাকা হয়েছে। হুগলিতে যখন ছাত্রদের এই কীর্তি সামনে এসেছে, তখন বীরভূমের দেউচা গৌরাঙ্গিনী হাই স্কুলে আবার শিক্ষক দিবসের দিনে বহিরাগতদের হাতে আক্রান্ত ছাত্ররা। মহম্মদবাজার থানা এলাকার এই কোএড স্কুলে সোমবার শিক্ষক দিবসের অনুষ্ঠান ছিল। অভিযোগ, অনুষ্ঠানের মাঝেই স্কুলে চড়াও হয় জনাকয়েক যুবক। স্কুলের পড়ুয়াদের দাবি, ওই বহিরাগতরা সটান স্কুলের ভিতরে ঢুকে ছাত্রীদের সঙ্গে অভব্যতা শুরু করে। কয়েকজন সিঁড়ি দিয়ে উঠে চলে যায় ওপরে একটি ঘরে। অভিযোগ, যে ঘরে ছাত্রীরা পোশাক বদলাচ্ছিল, সেখানেও ঢুকে পড়ে কয়েকজন। ছাত্ররা এর প্রতিবাদ করতেই বহিরাগতরা তাদের লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযুক্ত বহিরাগতদের কাউকে গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget