এক্সপ্লোর

ছক ভাঙা গরমে জেরবার রাজ্য, সম্ভাবনা নেই কালবৈশাখীর

কলকাতা: চৈত্র শেষের ছক ভাঙা গরমে অতীতের রেকর্ড চুরমার। গত দশ বছরে এতটা ঊর্ধমুখী হয়নি কলকাতার পারদ। উষ্ণতায় এ শহর পিছনে ফেলে দিয়েছে মরু শহরকেও। এখনও মাঠে নামেনি বৈশাখ। কিন্তু শুরু থেকেই চালিয়ে ব্যাট করছে চৈত্র। গত কয়েকদিন ধরে কলকাতা সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চলছে তাপপ্রবাহ। ব্যতিক্রম হয়নি এদিনও। সকাল থেকেই মাথার ওপর আগুন। বাতাসে আগুনের হল্কা। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৭২ ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ। গত ১০ বছরের এপ্রিলের হিসেব ধরলে কলকাতার পারদ কখনও এতটা ওপরে ওঠেনি। ২০০৯ এবং ২০১৪ সালের এপ্রিলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবারই ভেঙে গিয়েছে সেই রেকর্ড। সোমবার  জয়সলমীরের তাপমাত্রা যেখানে ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, সেখানে সোমবার কলকাতা ছিল ৪১ দশমিক ৩। কলকাতার পাশাপাশি, শেষ চৈত্রে পুড়ছে জেলাও। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র তাপপ্রবাহ। একদিকে, তাপপ্রবাহ, অন্যদিকে লাফিয়ে বাড়ছে আর্দ্রতার সূচক। সাঁড়াশিচাপে নাজেহাল রাজ্যবাসী। আবহবিদরা জানিয়েছেন, এখনই কালবৈশাখীর সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ। এবছর গরম যে ছক ভাঙা হবে তার পূর্বাভাস মিলেছিল গতবারই, বিশ্ব আবহাওয়া সংস্থার পূর্বাভাসে। আবহবিজ্ঞানীরা বলছেন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপ বলয় এ সময় দক্ষিণবঙ্গে যে পরিমাণ জলীয় বাষ্প ঢোকায়, এবার তা হয়নি। ফলে এখনও দানা বাঁধেনি মেঘ। দেখা নেই কালবৈশাখীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : TMC-র অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার শুভাশিস চক্রবর্তীকে তলব ED-র
TMC-র অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার শুভাশিস চক্রবর্তীকে তলব ED-র
Madan Mitra : এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
TMC News : 'মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান', মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা
'মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান', মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা
21 July :২১-এর কোনও মঞ্চেই দেখা গেল না শহিদ শ্রীকান্ত শর্মা ও বিশ্বনাথ রায়ের পরিবারকে, ক্ষোভ উগরে বললেন..
২১-এর কোনও মঞ্চেই দেখা গেল না শহিদ শ্রীকান্ত শর্মা ও বিশ্বনাথ রায়ের পরিবারকে, ক্ষোভ উগরে বললেন..

ভিডিও

Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget