এক্সপ্লোর

কাকভোরে নন্দীগ্রামে শহিদ দিবস পালন করল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি, রাত ১২টায় শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শুভেন্দুর

আবার নন্দীগ্রামে গতকাল রাতেই শহিদ বেদীতে মালা দেন শুভেন্দু। তিনি সেখানে কটাক্ষ করে বলেন, নন্দীগ্রামে তিনবছর কেউ আসেননি। পরেও কেউ আসবেন না।

  নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আজ কাকভোরে শহিদ দিবস পালন করল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। আজ সেখানে সকালে তৃণমূলের সভাও হয়েছে।  যেখানে মূল বক্তা ছিলেন সুব্রত বক্সী। তবে এই শহিদ দিবসে সময়ের সংঘাত এড়ালেন শুভেন্দু অধিকারী। গতকাল রাত ১২টায় ভাঙাবেড়া ব্রিজের কাছে শহিদ বেদীতে শ্রদ্ধা জানান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজ তাঁর নেতাই যাওয়ার কথা। আজ ভোর সাড়ে চারটেয় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি নন্দীগ্রামে শহিদ দিবস পালন করে। সেই মঞ্চ থেকে কড়া ভাষায় শুভেন্দুকে আক্রমণ করেন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সম্পাদক তথা তৃণমূল নেতা শেখ সুফিয়ান। আবু সুফিয়ান অভিযোগ করেন, নন্দীগ্রাম আন্দোলনের সময় শুভেন্দুকে সেখানে বিশেষ দেখা যায়নি। আবার নন্দীগ্রামে গতকাল রাতেই শহিদ বেদীতে মালা দেন শুভেন্দু। তিনি  সেখানে কটাক্ষ করে বলেন, নন্দীগ্রামে তিনবছর কেউ আসেননি। পরেও কেউ আসবেন না। ভোটের বছর বলে এখন অনেকের আনাগোনা বেড়েছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও শহিদ দিবস উপলক্ষ্যে নন্দীগ্রামে আসার কথা ছিল। কিন্তু স্থানীয় তৃণমূল নেতা অখিল গিরি করোনা আক্রান্ত হওয়ায় সভায় যাবেন না তিনি। নন্দীগ্রামে এরপর মুখ্যমন্ত্রী কবে যাবেন, তা এখনও ঠিক হয়নি। এদিকে দলবদলের পর ২৯ ডিসেম্বর প্রথম নন্দীগ্রামে পা রাখেন শুভেন্দু অধিকারী। অরাজনৈতিক কর্মসূচিতে টেঙ্গুয়া থেকে নন্দীগ্রাম বাজারের কাছে জানকীনাথ মন্দির পর্যন্ত পদযাত্রা করেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। তাঁর সবায় আসার পথে বিজেপি কর্মী সমর্থকদের বাসে তৃণমূল সমর্থকরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। বেশ কয়েকজন বিজেপি সমর্থক আহত হন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় যুক্ত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। সে রাতেই তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল অভিযোগ করে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নন্দীগ্রামের মহম্মদপুরে তাদের পার্টি অফিসে ঢুকে তাণ্ডব চালায়। চেয়ার-টেবিল ভাঙচুর করে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget