এক্সপ্লোর

অধীরের দূর্গে ধস, কংগ্রেস ও বাম শিবির থেকে ১০ সদস্য জার্সি বদলে তৃণমূলে

মুর্শিদাবাদ: এবার অধীর চৌধুরীর দূর্গে ধস। বিরোধীদের ১০ জন সদস্য জার্সি বদলে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় মুর্শিদাবাদ জেলা পরিষদও এবার নিজেদের দখলে নিয়ে নিল শাসক শিবির। কংগ্রেস ও বাম শিবির থেকে মোট ১০ জন সদস্য, জার্সি বদলে শাসক দলে। যার জেরে, অধীর চৌধুরীর খাস তালুক, মুর্শিদাবাদের জেলা পরিষদ কংগ্রেসের থেকে ছিনিয়ে নিল তৃণমূল। গত পঞ্চায়েত ভোটে, ৭০ আসনের মুর্শিদাবাদ জেলা পরিষদে তৃণমূল পেয়েছিল মাত্র একটি আসন। কংগ্রেস ৪২টি। বামেরা ২৭টি। এক জন সদস্য বিধায়ক হয়ে যাওয়ায় এখন মোট সদস্য সংখ্যা ৬৯। ম্যাজিক ফিগার ৩৫। এরপর, তৃণমূল ধাপে ধাপে বিরোধী শিবিরে ফাটল ধরিয়েছে। তাদের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় উনত্রিশে। জেলা পরিষদ দখলে দরকার ছিল আর ছয়। এ দিন যোগ দিলেন ১০জন। সাতজন কংগ্রেসের। ২ জন সিপিএমের। একজন আরএসপির। এর জেরে ম্যাজিক ফিগার ৩৫ ছাপিয়ে তৃণমূলের সদস্য সংখ্যা হল ৩৯। বিরোধীদের অভিযোগ, কখনও নানা ধরনের প্রলোভন, কখনও মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি, কখনও আবার বিরোধীদের হাতে বোর্ড থাকলে টাকা না দেওয়া... এরকমই নানা কৌশলে বিরোধী শিবির ভাঙাচ্ছে তৃণমূল। ভোটে না জিতেও অনৈতিকভাবে দখল নিয়ে নিচ্ছে পুরসভা-জেলা পরিষদের। বিরোধীদের এই অভিযোগ অবশ্য এ দিনও উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের দাবি, নিয়ম মেনেই দলবদল হচ্ছে। মুর্শিদাবাদ জেলা পরিষদের পাশাপাশি ওই জেলারই ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতিও এ দিন দখলে নিয়েছে তৃণমূল। ওই পঞ্চায়েত সমিতির ১২ জন সদস্য শাসক দলে নাম লেখান। এছাড়া, অনাস্থা ভোটে সিপিএমকে হারিয়ে মালদার মানিকচক পঞ্চায়েত সমিতিও এ দিন আনুষ্ঠানিকভাবে দখলে নিয়েছে তৃণমূল।

সেরা শিরোনাম

Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget