এক্সপ্লোর

বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত, এক দিনে ৩টি পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল

কলকাতা, শিলিগুড়ি: বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত। দলবদলের জেরে এক দিনে ৩টি পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল। কলকাতা ও শিলিগুড়ি পুরসভাতেও বিরোধী শিবিরে ভাঙন ধরিয়েছে তারা। বর্ষার মতোই বিরোধী রাজনৈতিক দলেও ভাঙন অব্যাহত। দ্বিতীয় ইনিংসে ক্ষমতায় এসে মালদা, জলপাইগুড়ি জেলা পরিষদ দখলের পর এবার তৃণমূলের নজরে পঞ্চায়েত সমিতি। বৃহস্পতিবার, কংগ্রেস ও বাম শিবিরে ভাঙন ধরিয়ে তিনটি পঞ্চায়েত সমিতি নিজেদের দখলে নিয়ে নিল তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের সবং, জলপাইগুড়ি সদর এবং ডায়মন্ডহারবার ২ নম্বর পঞ্চায়েত সমিতি। মুর্শিদাবাদ বাদ দিয়ে দক্ষিণবঙ্গের যে পঞ্চায়েত সমিতিটি কংগ্রেসের দখলে ছিল সেটি হল এই সবং। যে সবং অনেক দিন ধরেই কংগ্রেসের শক্ত গড় বলে পরিচিত। সেই সবং পঞ্চায়েত সমিতির সভাপতি অমল পাণ্ডা-সহ ২৩ জন সদস্য এ দিন জার্সি বদলে তৃণমূলে নাম লেখালেন। সবং পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা ৩৯। তৃণমূলের ছিল ১৪। কংগ্রেসের ২৩। বামেদের ২। এ দিন তেইশজনই কংগ্রেস সদস্যই দল বদলে নাম লেখালেন তৃণমূলে। ফলে এখন তৃণমূলের সদস্য সংখ্যা হয়ে গেল ৩৭ এবং বামেদের ২। সিপিএমের ঘর ভেঙে ডায়মন্ডহারবার ২ নম্বর পঞ্চায়েত সমিতিও দখলে নিল তৃণমূল। ডায়মন্ডহারবার ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে মোট আসন ২৪। সিপিএমের ছিল ১৪। তৃণমূলের ১০। এ দিন সিপিএমের ৬ জন পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলে যোগ দেন। এর জেরে তৃণমূলের এখন সদস্য সংখ্যা, ম্যাজিক ফিগার ১৩ ছাপিয়ে হয়ে গেল ১৬। সিপিএমের ৮। জলপাইগুড়ি পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৪১। এ দিন শাসক দলে যোগ দেন সিপিএমের ১১, আরএসপির ২, ফরওয়ার্ড ব্লকের ১ ও কংগ্রেসের ৩ সদস্য। এর ফলে ম্যাজিক ফিগার ২১-এ পৌঁছে গিয়ে পঞ্চায়েত সমিতিটি দখল নিয়ে নিল তৃণমূল। এ ছাড়াও এ দিন শিলিগুড়ি পুরসভাতেও বিরোধী শিবিরে ফাটল ধরিয়েছে শাসক দল। পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ, ফরওয়ার্ড ব্লকের দুর্গা সিংহ নাম লেখালেন তৃণমূলে। শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্যর গলায় অবশ্য পাল্টা হুঁশিয়ারি। শুধু শিলিগুড়ি নয়, কলকাতা পুরসভাতেও এ দিন বাম শিবিরে ফাটল। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৭৭ নম্বর ওয়ার্ডের ফরওয়ার্ড ব্লকের সামিমা রেহান খান এ দিন জার্সি বদলে যোগ দিয়েছেন তৃণমূলে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget