এক্সপ্লোর

বসিরহাটে তালাবন্ধ পার্টি অফিস খুলে চাবি সিপিএম নেতার হাতে তুলে দিলেন তৃণমূল বিধায়ক

১৯৮৫ সালে তৈরি পার্টি অফিসের চাবি ফেরতে পেয়ে খুশি বসিরহাটের সিপিএম নেতৃত্ব। 

সমীরণ পাল, বসিরহাট:  ভোটপরবর্তী সন্ত্রাস নিয়ে শাসক-বিরোধী সংঘাতের মাঝে সৌজন্যের ছবি ধরা পড়ল বসিরহাটে। কৃষকসভার তালা বন্ধ পার্টি অফিস খুলে সিপিএম নেতাদের হাতে চাবি তুলে দিলেন তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। বাম শিবিরের অভিযোগ ছিল, ভোটের ফল বেরনোর পর তাঁদের ওই পার্টি অফিস দখল করে নিয়েছিল তৃণমূল।
রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে শাসক-বিরোধী লড়াই। ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সোমবারই কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। জাতীয় মানবাধিকার কমিশনকে দিয়ে অনুসন্ধানের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। 
আর সেই দিনই, শাসক-বিরোধী সৌজন্যের অন্য ছবি ধরা পড়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের পিফা অঞ্চলে। সেখানে সিপিএমের বন্ধ পার্টি অফিসের তালা খুলে বিরোধী নেতার হাতে চাবি তুলে দেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক। তা নিয়ে দুপক্ষের মধ্যে মিষ্টিমুখও হয়। 
স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, গত চৌঠা মে কৃষক সভার এই দলীয় কার্যালয়টি তৃণমূল কংগ্রেসের কিছু লোক দখল করে নেন। তালা ঝুলিয়ে দেওয়া হয় তাতে। সোমবার কৃষকসভার ওই দলীয় কার্যালয়ের তালা খুলে দেন তৃণমূল নেতারা। 
সিপিএম  রাজ্য কমিটির সদস্য রাজু আহমেদ বলেছেন, তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ। এটা অনন্য নজির হয়ে থাকবে চিরকাল।
বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেছেন, মা মাটি, মানুষের সরকার রাজ্যে গণতন্ত্র চায়।  সাম্প্রদায়িক কোনও শক্তি রাজ্যে আমরা চাই না। বিরোধী হিসাবে সিপিএমকেই চাই।
১৯৮৫ সালে তৈরি পার্টি অফিসের চাবি ফেরতে পেয়ে খুশি বসিরহাটের সিপিএম নেতৃত্ব। 
উল্লেখ্য, কয়েকদিন আগে চুঁচুড়ায় দেখা গিয়েছিল শাসক দলের বিধায়কের সৌজন্যতার ছবি। বৃষ্টি মাথায় নিয়ে বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে আশ্বস্ত করেছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।    চুঁচুড়ার প্রতাপপুর অঞ্চলের ব্যবসায়ী দীপক দত্ত বিধানসভা নির্বাচনে বিজেপি-র হয়ে কাজ করেন।মিটিং মিছিল প্রচার সবেতেই অংশ নেন। ভোটের ফল বেরোনোর পর কয়েকদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। সপরিবারে এলাকা থেকে উৎখাত করা হবে বলে শাসানো হয় । এই ঘটনার ব্যাপারে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছে অভিযোগ যায়। এর পরের দিনই বৃষ্টি মাথায় বিধায়ক হাজির হন ওই বিজেপি কর্মীর বাড়িতে। তাঁকে দেখে দীপক দত্তর সপ্তম শ্রেণীতে পড়া মেয়ে কান্নায় ভেঙে পড়ে।তাকে বিধায়ক কাছে টেনে নিয়ে আশ্বস্ত করেন। পরে দীপকবাবু কেও তিনি ফোন নম্বর দিয়ে বলেন কেউ কিছু বললে জানাতে।বিধায়ক বলেন,গনতান্ত্রিক দেশে যে কেউ রাজনৈতিক দল করতে পারে।তার জন্য তাকে এলাকা ছাড়া করতে হবে নাকি! ভোটের সময় অনেক বিজেপি নেতা বলেছিলেন তৃনমূলকে রাজ্য ছাড়া করবে। যারা বলেছিলেন, তাঁরা তো দিব্যি আছে।আর দীপক তো এমন কিছুই করেনি।আমি বলেছি যদি কেউ হুমকি দেয় আমাকে জানাতে।ওর পরিবারের পাশে আছি।  

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget