এক্সপ্লোর

রোজভ্যালি থেকে ‘সপরিবারে সুবিধা আদায়’ করেছেন তাপস পাল, দাবি সিবিআই চার্জশিটে

কলকাতা: একদিকে রাজনীতিক, অন্যদিকে অভিনেতা। দুই সত্ত্বাকে কাজে লাগিয়ে কীভাবে রোজভ্যালির টাকা তোলার পথ প্রশস্ত করেছিলেন তৃণমূল সাংসদ তাপস পাল? সাপ্লিমেন্টারি চার্জশিটে তা উল্লেখ করেছে সিবিআই। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনা হয়েছে আরও একাধিক অভিযোগ। সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করেছে, তাপস পাল তাঁর অভিনেতা এবং রাজনীতিক, দুই সত্ত্বাকেই ব্যবহার করেছেন। একদিকে মঞ্চ থেকে নায়কোচিত ভঙ্গিতে ভাষণ দিয়েছেন। আর সেই ভাষণে বারবার নিজের সাংসদ পরিচয় এবং রাজনৈতিক যোগাযোগের কথা তুলে ধরেছেন। যা শুনে এজেন্টরা ভরসা পেয়েছেন। সাপ্লিমেন্টারি চার্জশিটে রোজভ্যালির অনুষ্ঠানে দেওয়া তাপস পালের বক্তৃতার একটি অংশও সিবিআই উল্লেখ করেছে। সিবিআই-এর দাবি, যেখানে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বলেন, গৌতম কুণ্ডু ভাল কাজ করছেন। রোজভ্যালি ভাল কোম্পানি। সরকার যা করতে পারেনি, গৌতম কুণ্ডু কর্মসংস্থান দিয়ে তা-ই করছেন। আপনারা ভাল করে কাজ করুন। আমরা পাশে আছি। সিবিআইয়ের দাবি, এর বিনিময়ে রোজভ্যালি থেকে আর্থিক ও নানা ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন তাপস পাল। সাপ্লিমেন্টারি চার্জশিটে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি করেছে, তাপস পাল যে শুধু নিজে রোজভ্যালি থেকে বেতন নিয়েছেন এমন নয়। তাঁর স্ত্রী রোজভ্যালির একটি চ্যানেলে অনুষ্ঠান করতেন। তাঁর মেয়ে রোজভ্যালির প্রযোজনায় ছবি করেছেন। এমনকী, নিজের ভাইঝিকে পর্যন্ত তিনি রোজভ্যালিতে মোটা বেতনের চাকরি পাইয়ে দেন। চার্জশিটে সিবিআই এই দাবিও করেছে, তাপস পাল নিজে রোজভ্যালি থেকে বেতন বাবদ পেয়েছেন মোট ২৬ লক্ষ ১৫ হাজার ৬৪৭ টাকা। আর এই সংস্থা থেকে তাঁর পুরো পরিবার বেতন বাবদ পেয়েছে ৫৫ লক্ষ ১০ হাজার ১৫৫ টাকা। তবে তাপস পালের বেতন নিয়েও প্রশ্ন রয়েছে। সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআইয়ের দাবি, তাপস পালকে রোজভ্যালির ফিল্ম ডিভিশনের পরামর্শদাতা গোষ্ঠীর ডিরেক্টর হিসেবে দেখানো হত। কিন্তু, তদন্তে নেমে দেখা যায় রোজভ্যালির অধীনে এমন কোনও গোষ্ঠীই নেই। অথচ এই পদে থাকার জন্য তিনি নিয়মিত মোটা টাকা বেতন পেয়েছেন। চার্জশিটে সিবিআইয়ের দাবি, বেতন ছাড়াও রোজভ্যালি থেকে নিয়মিত আর্থিক সুযোগ সুবিধা আদায় করতেন তিনি। ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর গৌতম কুণ্ডুর অফিসে গিয়ে ২ লক্ষ টাকা নেন তাপস পাল। রোজভ্যালির এক ক্যাশিয়ারের উপস্থিতিতে এই লেনদেন হয়। এছাড়াও বিভিন্ন সময়ে তাপস পাল নিজের গাড়ির চালককে পাঠিয়ে রোজভ্যালি থেকে টাকা আনাতেন। রোজভ্যালির এই ক্যাশিয়ার এবং তাপস পালের গাড়িচালকের নাম সিবিআই সাক্ষী তালিকায় রেখেছে। তাঁদের গোপন জবানবন্দিও চার্জশিটে নথি হিসেবে পেশ করা হয়েছে। এছাড়াও, সিবিআই-এর চার্জশিটে তৃণমূল সাংসদ তাপস পালের বিরুদ্ধে আরও দু’টি চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে। সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করেছে, ২০১০ সালের ২ জুন ১৬টি বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে চিঠি দেন তাপস পাল। কিন্তু, এই তালিকায় রোজভ্যালির নাম ছিল না। এছাড়াও, রোজভ্যালি সম্পর্কে আরবিআই-এর মনোভাব বুঝতে ২০১০ সালের ২৯ মে নিজের লেটার হেডে  একটি চিঠি পাঠান তৃণমূল সাংসদ তাপস পাল। সিবিআই-এর দাবি, গৌতম কুণ্ডুর নির্দেশেই এগুলি করেছিলেন তাপস পাল। যদিও, তাপস এবং তাঁর ঘনিষ্ঠরা বারবার দাবি করেছেন, রোজভ্যালির কাছ থেকে বেতন ছাড়া কোনও অনৈতিক সুযোগ-সুবিধা তিনি কোনওদিন নেননি।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget