এক্সপ্লোর

দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ রয়েছে রাজ্যপালের, চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল সাংসদ কল্যাণের, শুভেন্দুকেও কটাক্ষ

রাজ্য বনাম রাজ্যপাল সংঘাতকে আরও তীব্র করে তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনকড় দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ রাখেন বলে তোপ দেগেছেন শ্রীরামপুরের সাংসদ।

কলকাতা: রাজ্য বনাম রাজ্যপাল সংঘাতকে আরও তীব্র করে তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনকড় দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ রাখেন বলে তোপ দেগেছেন শ্রীরামপুরের সাংসদ। শনিবার কল্যাণ স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলেন, ‘পশ্চিমবঙ্গে যত ক্রিমিন্যাল আছে, তাদের সঙ্গে সবথেকে বেশি যোগাযোগ রয়েছে যাঁর, তাঁর নাম জগদীপ ধনকড়। বিজেপির গুন্ডাদের সঙ্গে সবচেয়ে যার বেশি যোগাযোগ রয়েছে, তার নাম জগদীপ ধনকড়। উনি রাজভবনে দুষ্কৃতীদের আশ্রয় দেন ও তাদের সঙ্গে বসে বৈঠক করেন।’ এখানেই থেমে না থেকে কল্যাণের বিদ্রুপ, ‘রাজ্যের যত লোক ঠকানো শিল্পপতি আছে, তাদের স্ত্রীদের সঙ্গে নিয়ে টি পার্টি করেন জগদীপ ধনকড়। ক্ষমতা থাকলে রাজ্যে ৩৫৬ ধারা জারি করে দেখান। কলকাতায় আমরা আপনার গাড়ি চালাতে দেব না।’ শনিবার বাঁকুড়ার তালডাংরায় কেন্দ্রের কৃষি বিল বিরোধী মিছিল ও সভা করতে গিয়ে এই ভাষাতেই রাজ্যপালকে আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ তথা তৃনমূলের স্টিয়ারিং কমিটির সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন কল্যাণ। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ায় অনেক বড় বড় নেতা হয়। তাতে কিছু যায় আসে না। গাছটার তলা থেকে চলে যাবে তখন বুঝতে পারবে কে কত বড় নেতা আর কে নেতা নয়। আমিও বাঁকুড়ার ছেলে। পান্তা ভাত খাওয়া মানুষ। আমরা বাঁকুড়ার মানুষ পান্তাভাত খাই। আমাদের কাজু বাদাম খাওয়া চেহারা নয়।’ এই বক্তব্যকে ঘিরেই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। একাংশের ধারণা, কল্যাণ আসলে নাম না করে শুভেন্দুকেই ইঙ্গিত করেছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কচি খোকা বলে উল্লেখ করে এদিন কল্যাণ বলেন, ‘কচি খোকা নাকি আমাকে বুড়ো বলেছে। এর আগে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। কিন্তু কনে আর ওর কপালে জোটেনি। উনি বলতে চাইছেন আমি এখন সভাপতি তাই আমি সম্পূর্ণ হয়ে গিয়েছি। উনি বলেছেন আমরা সব তৃণমূলের কর্মচারী। আমি বলছি হ্যাঁ আমরা জনগনের কর্মচারী।’ সম্প্রতি তৃণমূলের অনেকে বেসুরো গাইছেন। সেই প্রসঙ্গে এদিন সতর্ক করে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘চিহ্নিত করে বাছাই করার নির্দেশ দিয়েছি কর্মীদের। এখন কেউ কেউ দিনে তৃণমূল আর রাতে গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এদের চিহ্নিত করুন। এদের বাড়িতে ঢুকতে দেবেন না।’

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার

ভিডিও

Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget