এক্সপ্লোর

Prasun Banerjee Attacks:‘এরপর লোকে তাড়া করবে’, রাজ্যপালকে নিশানা প্রসূনের

প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন, উনি কোনও কাজে আসেন না। সব সময় শুধু ট্যুইট করে বেড়ান। তিনি আরও বলেছেন, রাজ্যপাল অন্যায় করছেন, অধিকারের বাইরে গিয়ে কথা বলছেন।

কলকাতা: রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্য তথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সংঘাত চরমে উঠেছে। আর এরইমধ্যে রাজ্যপালকে নিশানা করলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যপাল পদকে অপ্রয়োজনীয় বলেও মন্তব্য করেছেন। 
প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন, উনি কোনও কাজে আসেন না। সব সময় শুধু ট্যুইট করে বেড়ান। তিনি আরও বলেছেন, রাজ্যপাল অন্যায় করছেন, অধিকারের বাইরে গিয়ে কথা বলছেন। মানুষ এখন কালো পতাকা দেখাচ্ছে, এরপর লোকে তাড়া করবে। রাজ্যপালকে এভাবেই নিশানা করলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল পদের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তৃণমূল সাংসদ। তিনি বলেছেন, মানুষের বিপুল জনাদেশ পেয়ে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রতি মুহুর্তে এভাবে বিব্রত করার চেষ্টা মানুষ ভালোভাবে নেবেন না।
তাঁর মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, মানুষ ভয়ে আছেন। ওনাকে মানুষ তাড়া করলে, কোথায় যাবেন!  আঞ্চলিক দলগুলি রাজ্যপাল পদকে সহ্য করতে পারে না। সিপিএম আমলেও এমন হয়েছে। তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে সমর্থন করেছিলেন।
রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন মোড় নিয়েছে বিধানসভার অধ্যক্ষের অভিযোগে।   এবার রাজ্যপালের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের কাছে নালিশ জানালেন বিধানসভার অধ্যক্ষ। ভার্চুয়াল বৈঠকে বিমান বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কোনও বিল পাস করে পাঠানো হলেও, রাজ্যপালের অনুমতি মিলছে না। সই না করে তিনি বিল ফেরত পাঠাচ্ছেন, এমনকী আটকেও দিচ্ছেন। বিমান বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, বিধানসভা অধ্যক্ষের এক্তিয়ারের মধ্যে পড়লেও, বিধানসভার অভ্যন্তরীণ প্রশাসনে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। 
উল্লেখ্য, সম্প্রতি দিল্লি সফরে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।  সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দুবার বৈঠক করেছিলেন তিনি। বৈঠকের পর রাজ্যে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে ফের রাজ্য সরকারকে নিশানা করেছেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, স্বাধীনতার পর এমন ভোট পরবর্তী হিংসা দেশে বিরল।
পাল্টা তৃণমূল অভিযোগ করেছে, বিজেপির হয়ে কাজ করছেন রাজ্যপাল। তিনি তাঁর পদের নিরপেক্ষতা পালন করতে পারছেন না। 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget