এক্সপ্লোর

Mamata on BJP: 'বিজেপি করা যায় না, শোষণ অনেক বেশি' তৃণমূল ভবনের বৈঠকে মন্তব্য মমতার

মুখ্যমন্ত্রীর কথায়, 'ওরা নির্দয়, কোনও মানুষকে মনুষ্যত্ত নিয়ে বাঁচতে দেয় না, মুকুলের চলে আসাটা তারই প্রমাণ।'

কলকাতা: 'বিজেপি করা যায় না। বিজেপিতে যাঁরা আছে তাঁদের শোষণ অনেক বেশি।' শুক্রবার মুকুল রায়কে পাশে নিয়ে এভাবে বিজেপিকে আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। প্রায় চার বছর পর শুক্রবার তৃণমূলে ফিরলেন সপুত্র মুকুল রায়। আর তাতেই তোলপাড় রাজ্য-রাজনীতি। 

আজ তৃণমূল ভবনের সাংবাদি বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়।  বিকেল সাড়ে চারটে নাগাদ বৈঠক হয়। তার আগেই মুকুল, তাঁর পুত্র শুভ্রাংশুকে নিয়ে পৌঁছে যান তৃণমূল ভবনে। একে একে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের অন্যান্যরা।  

শুক্রবারের সাংবাদিক বৈঠকে বিজেপির বিরোধিতায় একের পর এক মন্তব্য ছুড়ে দেন মমতা। বলেন, 'ওকে (মুকুল রায়) চমকে ধমকে, এজেন্সি দেখিয়ে ওর ওপর অনেক অত্যাচার করেছিল বিজেপি। বিজেপিতে থেকে মুকুলের শরীরটাও খারাপ হচ্ছিল দেখছিলাম। এখানে এসে ও-ও শান্তি পেল। মুখ্যমন্ত্রীর কথায়, 'ওরা নির্দয়, কোনও মানুষকে মনুষ্যত্ত নিয়ে বাঁচতে দেয় না, মুকুলের চলে আসাটা তারই প্রমাণ।'

২০২১-এর বিধানসভা নির্বাচনের আবহে তৃণমূল-বিজেপি দু-পক্ষই একে অপরের বিরোধিতায় সুর চড়িয়েছে। চাঁচাছোলা ভাষায় আক্রমণে কার্যত সরগরম ছিল প্রচার ময়দান। সে সময়ে তৃণমূলত্যাগী শুভেন্দু অধিকারী-রাজীব বন্দ্যোপাধ্যায়দের সুর ঝাঁঝালো হলেও, বিধানসভা ভোটের প্রচারে মুকুল রায়কে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করতে দেখা যায়নি। শুক্রবার যে কথা উল্লেখ করতেও ভোলেননি তৃণমূলনেত্রী। 

ঊনিশ বছর তৃণমূল করার পর বিজেপিতে গেছিলেন মুকুল রায়। কিন্তু, চার বছর যেতে না যেতেই, সেই দল ছেড়ে আবার ফিরলেন তৃণমূলে। ২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। 
২০১৯-এর লোকসভা ভোটেই এরাজ্যে বিজেপির সাংসদ সংখ্যা ২ থেকে এক লাফে বেড়ে হয় ১৮। 

মুকুল শিবিরের দাবি, এই বিপুল সাফল্যের নেপথ্যে মুকুল রায়ের যথেষ্ট অবদান ছিল। তৃণমূলে থাকাকালীনও মুকুল রায় মূলত ওয়ার রুম থেকে, ভোট পরিচালনার দায়িত্বে থাকতেন। যে কারণে তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছিল চাণক্য বিশেষণটি। কিন্তু, বিধানসভা ভোটে, বিজেপি তাঁকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের প্রার্থী করে, ভোটের ময়দানে নামিয়ে দেয়। যা নিয়ে সে সময়ে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget