এক্সপ্লোর

বীরভূমে ও পুরুলিয়ায় খুন তৃণমূলকর্মী, অভিযুক্ত বিরোধীদল

পুরুলিয়া ও বীরভূম: ভোটের ফল ঘোষণার পর, সন্ত্রাসের হাত থেকে রেহাই নেই শাসকেরও। পুরুলিয়ার বাঘমুণ্ডিতে তৃণমূলকর্মীকে খুনের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। বীরভূমের নানুরে গুলিবিদ্ধ দুই তৃণমূলকর্মী। সিপিএমের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তারা তা অস্বীকার করেছে। ভোটের ফল ঘোষণার পর রাজ্যজুড়ে যখন তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের ওপর হামলার অভিযোগ, তখন কয়েকটি জায়গায় আবার আক্রান্ত শাসকই। পুরুলিয়ার বাঘমুণ্ডিতে তৃণমূলকর্মী খুনের অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। বাঘমুন্ডিতে তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছেন জোট প্রার্থী নেপাল মাহাত। ফল ঘোষণার পর বৃহস্পতিবার সন্ধেয় বিজয় মিছিল বের করে কংগ্রেস। লক্ষ্মণ প্রামাণিক নামে এক তৃণমূলকর্মী মিছিলে পটকা ফাটানোয় বাধা দিলে, তাঁকে বেধড়ক মারধর করে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূলকর্মী লক্ষ্মণের। ঘটনায় বরুণ সিং মুড়া নামে এক কংগ্রেসকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও, ধৃত কংগ্রেস কর্মীর দাবি, তিনি এই ঘটনায় জড়িত নন। কংগ্রেসের জয়ী প্রার্থী নেপাল মাহাত অবশ্য জানিয়েছেন, দলের কেউ এই ঘটনায় জড়িত থাকলে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বীরভূমের নানুরেও জোটের জয়ের পর এক তৃণমূলকর্মীকে খুনের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, শুক্রবার সকালে তাঁদের দলের কর্মীদের ওপর হামলা চালায় সিপিএম। চালানো হয় গুলি। গুলি লাগে বুরহান শেখ নামে এক তৃণমূলকর্মীর পাঁজরে। তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরার দাবি, এখানে জোট জয়ী হলেও, কীর্ণাহারের তিনটি অঞ্চলে তারা ভাল ফল করতে পারেনি। সেই আক্রোশ থেকেই হামলা। সিপিএম অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। শাহজাদাপুরে তৃণমূলকর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এসইউসি-র বিরুদ্ধে। শাসক দলের অভিযোগ, দীর্ঘ ৪০ বছর পরে আসনটি হাতছাড়া হওয়ায় এসইউসি কর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও, এসইউসি অভিযোগ অস্বীকার করেছে।  

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget