এক্সপ্লোর

Darjeeling Digha Corona Guidelines: সংক্রমণ কমতেই ফের গমগম করছে দিঘা, ব্যস্ততা ফিরছে দার্জিলিঙেও

দিঘার মতো হটস্পটে পর্যটকদের বাঁধভাঙা ভিড় দেখে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা...

ঋত্বিক প্রধান, মোহন প্রসাদ, সন্দীপ সরকার: সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই গমগম করছে দিঘা। কোভিড বিধি অমান্য করেই সৈকতে ঘুরছেন পর্যটকদের বড় অংশ। সমুদ্রের পাশাপাশি পাহাড়েও বাড়ছে ভিড়। এদিকে, মাস্ক ছাড়া বেড়ানোর এমন প্রবণতায় চিন্তিত চিকিৎসকরা। কঠোরভাবে বিধি পালনের কথা বলছেন তাঁরা।

করোনাবিধি নিয়ে কলকাতায় কড়াকড়ির এই ছবি ধরা পড়লেও, রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘায় ধরা পড়েছে উইকএন্ডের পুরনো চেনা ছবি। 

ক্রমেই স্বাভাবিক হচ্ছে যান চলাচল। আর ভিড় বাড়ছে দিঘা, মন্দারমণিতে। তবে করোনাবিধির বালাই নেই। অধিকাংশ পর্যটকেরই নেই মাস্ক। কার্যত গা ঘেঁষাঘেঁষি করে চলছে সমুদ্রস্নান। 

সংক্রমণ কিছুটা কমেছে ঠিকই। কিছু বিধি নিষেধও শিথিল করেছে সরকার। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনও কাটেনি। এই পরিস্থিতিতে মানুষের এত উদাসীন হওয়াটা ঠিক কি না প্রশ্ন করায় এল বেপরোয়া উত্তর। 

দিঘার এক পর্যটক বললেন, আমরা হাওয়া খেতে এসেছি। মুখে মাস্ক নেই কেন, প্রশ্ন করায় উত্তর এল, আমাদের কাছে ব্যবস্থা আছে।  

কেউ কেউ আবার আজব অজুহাত দিলেন। বললেন, মাস্ক পরেছিলাম, ছবি তুলছিলাম বলে মাস্ক খুলেছি। আবার একজন বললেন, বৃষ্টি হয়েছিল মাস্ক ভিজে গেছে, তাই ফেলে দিয়েছি। 

দিঘা হাউসফুল না হলেও, প্রায় সব হোটেলই কম-বেশি পর্যটক রয়েছেন। হোটেল মালিকদের দাবি, বিধি কার্যকরে তারা ব্যবস্থা নিয়েছেন। 

দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বললেন, প্রত্যেক হোটেলকে বিধি মেনে খুলতে বলেছি। করোনা বিধি মেনে প্রত্যেককে ঢোকানো হচ্ছে। 

উদ্বেগ বাড়িয়ে দৈনিক সংক্রমণে রবিবার কলকাতাকে ছাপিয়ে গেছে পূর্ব মেদিনীপুর। সমুদ্রের পাশাপাশি, জুলাইয়ের শুরু থেকে পর্যটক বাড়তে শুরু করেছে পাহাড়েও।

অন্যদিকে, জুলাই মাসের প্রথম ৯ দিনে সংক্রমণে কলকাতাকে টেক্কা দিয়েছে দার্জিলিং। তবে, দিঘার তুলনায় বেশি সতর্ক দার্জিলিং। শহরের ট্যাক্সি স্ট্যান্ডে দেখা গেল চেনা ব্যস্ততা। এসবই বুঝিয়ে দিয়েছে ছন্দে ফিরছে শৈল শহর।

এক পর্যটক জানালেন, হোটেল, রেস্টুরেন্টগুলিতে কোভিড বিধি খুব ভালভাবে মানছে। এখানে এত ভিড় নেই। আরেকজন বললেন, কোভিড বিধি মেনে এসেছি, হোটেলেও সবরকম ব্যবস্থা নিয়েছি।

হোটেল কর্তৃপক্ষগুলির দাবি, তারা অর্ধেকের বেশি ঘরে বুকিং করছেন না। গাড়িতেও মানা হচ্ছে একই বিধি। পরিবহণকর্মী অমর প্রধান বলেন, গাড়িতে বেশি লোক নিচ্ছি না, ৫০ শতাংশ কমিয়েছি, মাস্ক,ভ্যাকসিন নিয়েছে যে ড্রাইভারা তাদের নেওয়া হয়েছে। 

চিকিত্‍সকরা বলছেন, কিছু বিধি নিষেধ উঠলেও করোনার সংক্রমণ থেকে বাঁচতে এখনও মাস্ক পরা মাস্ট। মানতে হবে সামাজিক দূরত্ববিধিও। কিন্তু সেসব অগ্রাহ্য করলেই বিপদ। 

চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি বলেন, আমাদের কড়া হতে হবে অথবা প্রত্যেক ট্যুরিস্ট স্পটে নির্দিষ্ট সংখ্যক ঢুকতে দিতে হবে, সংযম না হলে বড় বিপদ। 

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার মধ্যেই, দিঘার মতো হটস্পটে পর্যটকদের বাঁধভাঙা ভিড় দেখে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা।

সেরা শিরোনাম

Madan On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
Birati: বিরাটিতে SFI-এর সভায় হামলা, ভাঙচুর মঞ্চ, চেয়ার, বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির
বিরাটিতে SFI-এর সভায় হামলা, ভাঙচুর মঞ্চ, চেয়ার, বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির
Humayun Kabir: অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget