এক্সপ্লোর

বিজেপি কর্মীর পরিবারকে রক্ষার আশ্বাস তৃণমূল বিধায়াকের, 'সবই নাটক' বলছে পদ্মশিবির

বিজেপি করায় দেওয়া হচ্ছে হুমকি। আতঙ্কিত বিজেপি কর্মী দীপক দত্তর কাতর আবেদন পেয়ে, সাহায্যের হাত বাড়ালেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বিজেপি করায় হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধএ। চুঁচুড়ার প্রতাপপুরের ঘটনা। তবে সৌজন্যর নজির গড়ে আতঙ্কিত ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিধায়কের আশ্বাসে কিছুটা স্বস্তি পেয়েছে বিজেপি কর্মীর পরিবার। যদিও এই ঘটনাকে তৃণমূলের নাটক বলে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। 

বিজেপি করায় দেওয়া হচ্ছে হুমকি। আতঙ্কিত বিজেপি কর্মী দীপক দত্তর কাতর আবেদন পেয়ে, সাহায্যের হাত বাড়ালেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। আতঙ্কিত ব্যক্তিকে আশ্বস্ত করতে আজ বুধবার তিনি পৌঁছে যান চুঁচুড়ার প্রতাপুরে ওই বিজেপি কর্মীর বাড়িতে। বিধায়ককে দেখেই ছুটে আসে, বিজেপি কর্মীর স্কুলপড়ুয়া মেয়ে। বাঁচানোর আর্তি জানিয়ে কান্নায় ভেঙে পড়ে সে। 

স্কুলছাত্রীকে কোলে নিয়ে তৃণমূল বিধায়ক আশ্বাস দেন, তিনি পাশে আছেন। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন, 'গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনও দল করতে পারে। আমি ওদের বলেছি কেউ হুমকি দিলে সঙ্গে সঙ্গে আমাকে জানাতে। যদি আমায় ফোন করে কারও নাম বলা হয় আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব।'

চুঁচুড়ার প্রতাপপুরে ব্যবসায়ী দীপক দত্ত এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত। গত দশ দিন ধরে তাঁর কাছে হুমকি ফোন আসছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত তৃণমূল বিধায়ক পাশে দাঁড়ানোয় আশ্বস্ত তিনি।

বিজেপি কর্মী দীপক দত্ত জানিয়েছেন, 'আমি বিজেপি করতাম। হঠাৎ আমায় হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূল বিধায়ককে এই বিষয়ে জানিয়েছি। উনি আশ্বাস দিয়েছেন পাশে থাকার। আশা করি, আর কিছু হবে না।' তবে এই গোটা ঘটনাকে তৃণমূলের নাটক বলেই দাবি করেছে জেলা বিজেপি।

বিজেপি যুব মোর্চার সুরেশ সাউ-এর দাবি, জেলা তৃণমূল নেতৃত্ব লোক পাঠিয়ে এ কাজ করছে। পরে বলছে পাশে আছি। এ সব নাটক, অভিনয় তৃণমূলের সত্যিই কি আতঙ্কিত বিজেপি কর্মীদের পাশে তৃণমূল, নাকি, বিজেপির অভিযোগ অনুযায়ী এসব ‘নাটক’ তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

সেরা শিরোনাম

Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget