এক্সপ্লোর

শনিবার তৃণমূলে যোগ ১৭ কাউন্সিলরের, বহরমপুর পুরসভাও খোয়াচ্ছে কংগ্রেস?

কলকাতা ও মুর্শিদাবাদ: কংগ্রেসের জন্মের আগে তৈরি হয়েছিল বহরমপুর পুরসভা। কিন্তু, রাজনৈতিক ইতিহাসে এই বহরমপুর পুরসভাই এতটাই আঁটোসাঁটোভাবে কংগ্রেসের সঙ্গে জড়িয়েছে, যে নাম দু’টো কার্যত সমার্থক হয়ে গিয়েছে! কংগ্রেসের ঘর ভেঙে এহেন বহরমপুর পুরসভাই এবার দখল করতে চলেছে তৃণমূল। ১৯৮৬ সাল থেকে এই পুরসভা একটানা কংগ্রেসের দখলে। কিন্তু, সেই নাড়ির সম্পর্ক এবার ছিন্ন হতে চলেছে। বহরমপুরের পুরসভাও কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল। সেইসঙ্গে অধীর চৌধুরীর কার্যত উঠোনও দখল নিতে চলেছেন শুভেন্দু অধিকারীরা! অধীর গড়ের প্রধান স্তম্ভ মুর্শিদাবাদ জেলা পরিষদ আগেই হাত থেকে ফস্কে গিয়েছে। সূত্রের খবর, শনিবার বহরমপুর পুরসভার ১৭ জন কংগ্রেস কাউন্সিলর শাসক দলে যোগ দেবেন। বহরমপুর পুরসভায় মোট আসন ২৮।  একজন কাউন্সিলরের মৃত্যু হওয়ায় এখন সাতাশ জন কাউন্সিলর। ম্যাজিক ফিগার ১৪। এর মধ্যে একজন তৃণমূলের। ২৬ জনই কংগ্রেসের ছিল। তৃণমূল সূত্রে খবর, এই ২৬ জনের মধ্যে ১৭ জন শনিবার তৃণমূলে যোগ দিচ্ছেন। যার মধ্যে রয়েছেন পুরসভার চেয়ারম্যান নীলরতন আঢ্যও। সেক্ষেত্রে কংগ্রেসের কাউন্সিলর সংখ্যা ২৬ থেকে কমে দাঁড়াবে ৯। আর ম্যাজিক ফিগার ১৪ পেরিয়ে গিয়ে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা ১ থেকে বেড়ে হবে ১৮। সূত্রের খবর, এর মধ্যে ১৬ জন কংগ্রেস কাউন্সিলরকে ইতিমধ্যেই মুর্শিদাবাদ থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। রাখা হয়েছে বিভিন্ন গোপন ডেরায়। শনিবার তাঁরা তৃণমূল ভবনে শাসক দলে যোগ দেবেন। আরেক জন বহরমপুরেই তৃণমূল শিবিরে যোগ দেবেন বলে সূত্রের খবর। যাঁর গড়ে তৃণমূল এভাবে থাবা বসাচ্ছে, সেই অধীর চৌধুরীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই মুর্শিদাবাদ জেলা পরিষদ এবং বহরমপুর সভা দখল করতে আদা-জল খেয়ে নেমেছেন। মুর্শিদাবাদে সাতটি পুরসভা। এর মধ্যে জঙ্গিপুর এবং জিয়াগঞ্জ-আজিমগঞ্জ বামেদের থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। কংগ্রেসের থেকে নিয়েছে ধুলিয়ান-বেলডাঙা। এবার বহরমপুর তৃণমূলের দখলে চলে গেলে কংগ্রেসের হাতে পড়ে থাকবে শুধু মুর্শিদাবাদ ও কান্দি পুরসভা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সবক’টির মধ্যেও বহরমপুর পুরসভার তাৎপর্য নিঃসন্দেহে আলাদা। বহরমপুর হল সাংসদ অধীর চৌধুরীর লোকসভা কেন্দ্র। তাঁর খাসতালুক। বহরমপুর পুরসভার মুখ্য উপদেষ্টার পদেও রয়েছে অধীরের নাম। বহরমপুর পুরসভা অধীরের মর্যাদা রক্ষার মতো বিষয়। ফলে সেই পুরসভা রক্ষা করতে না পারাটা অত্যন্ত বড় ধাক্কা তাঁর কাছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন

ভিডিও

Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget