এক্সপ্লোর

শ্বাসরোধ করেই আকাঙ্খাকে খুন উদয়নের, বলছে ময়নাতদন্তের রিপোর্ট

বাঁকুড়া: আকাঙ্খা শর্মা খুনের তদন্তে বাঁকুড়া পুলিশের হাতে ময়নাতদন্তের রিপোর্ট তুলে দিল ভোপালের গোবিন্দপুরা থানার পুলিশ। সেই রিপোর্ট অনুযায়ী, শ্বাসরোধ করে খুন করা হয় আকাঙ্খাকে। ঘাড়, কপাল, গাল ও থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে পুলিশের অনুমান, খুনের সময় ধস্তাধস্তি হয়ে থাকতে পারে। ঘুমের ওষুধে আছন্ন করে খুন, নাকি অন্য কিছু? জানতে ভিসেরা পরীক্ষা হবে। ডিএনএ-রও নমুনা সংগ্রহ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, ভোপালের সাকেতনগরের বাড়ি থেকে উদ্ধার দেহটি কমপক্ষে ৩ মাসের পুরনো। অ্যাডিপোজ অবস্থায় রয়েছে দেহটি। অর্থাৎ কঙ্কালে পরিণত হওয়ার আগের মুহূর্ত। সূত্রের খবর, আকাঙ্খার ময়না তদন্তের রিপোর্ট যখন পড়ে শোনাচ্ছেন ভোপালের পুলিশকর্মী, তখন পিছনে লক আপে দাঁড়িয়ে কান খাড়া করে তা শোনার চেষ্টা করছিল উদয়ন। কিন্তু কবে খুন করা হল আকাঙ্খা শর্মাকে? পুলিশ সূত্রে প্রথমে ২০১৬-র ১৪ জুলাইয়ের কথা বলা হলেও এখন তদন্তকারীদের দাবি, ১৪ জুলাই সারারাত আকাঙ্খার সঙ্গে ঝগড়া হয় উদয়নের। তার পরের দিন, ১৫ তারিখ ভোপালের বাড়ি থেকে বেরনোর চেষ্টা করলে, সেদিনই আকাঙ্খাকে খুন করে উদয়ন। তদন্তকারীরা জানতে পেরেছেন, ভোপালে আসার আগে দিল্লির হোটেলে উঠেছিলেন আকাঙ্খা। সেখানে তাঁর তিনটি ব্যাগ রাখা ছিল। তদন্তকারীদের দাবি, খুনের পর ১৬ তারিখ দিল্লির ওই হোটেলে পৌঁছয় উদয়ন। সেখান থেকে ব্যাগ নিয়ে ১৭ তারিখ ভোপালে ফিরে আসে। এরই সঙ্গে আরও একটি চাঞ্চল্যকর তথ্য এসেছে তদন্তকারীদের হাতে। পুলিশ সূত্রে খবর, আকাঙ্খার দেহ ভরা ট্রাঙ্ক থেকে দুর্গন্ধ বেরোনোয়, ট্রাঙ্কটি সেলোটেপ দিয়ে মুড়ে দিয়েছিল উদয়ন। ট্রাঙ্কের ৩দিক ঢেকে দিয়েছিল অ্যালুমিনিয়ামের শিট দিয়ে। সময় যত গড়াচ্ছে, ততই উদয়ন দাস সম্পর্কে একের পর এক তথ্য হতবাক করে দিচ্ছে তদন্তকারীদের।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'মাওবাদী নেতা আকাশ গ্রেফতার', এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রীর,
CM Suvendu Adhikari: 'মাওবাদী নেতা আকাশ গ্রেফতার', এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রীর, "১৫ বছরের বেশি সময় ধরে পালিয়ে বেড়াচ্ছিল.."
Kunal Ghosh:
"আমাকে সামলাতে পারছে না", থানায় হাজিরা দিয়ে বেরিয়েই চ্যালেঞ্জ ছুঁড়লেন কুণাল, যা বললেন..
Nandigram By Election 2026: প্রতীক বিভ্রাটের জেরে হল না স্ক্রুটিনির ফয়সালা, কাল সকাল ১১ পর্যন্ত ঝুলে রইল নন্দীগ্রাম উপনির্বাচনে ২ তৃণমূল প্রার্থীর ভবিষ্যৎ
প্রতীক বিভ্রাটের জেরে হল না স্ক্রুটিনির ফয়সালা, কাল সকাল ১১ পর্যন্ত ঝুলে রইল নন্দীগ্রাম উপনির্বাচনে ২ তৃণমূল প্রার্থীর ভবিষ্যৎ
EC On TMC Logo: দুপুরেই কালীঘাট-তৃণমূল ও ঋতব্রত-তৃণমূল তলব কমিশনের, জোড়াফুল 'প্রতীক' নিয়ে আজই বড় সিদ্ধান্ত ?
দুপুরেই কালীঘাট-তৃণমূল ও ঋতব্রত-তৃণমূল তলব কমিশনের, জোড়াফুল 'প্রতীক' নিয়ে আজই বড় সিদ্ধান্ত ?

ভিডিও

Fake Doctors: ভুয়ো ডাক্তার মামলায় বিধাননগর দক্ষিণ থানায় ৪টি ধারায় FIR
Kanchanjungha Express: চলন্ত আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আচমকা ধোঁয়া! যাত্রীদের মধ্যে আতঙ্ক
BJP Government | আরও বেশি সংখ্যক কর্মীকে EPFO-র আওতায় আনতে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার
Kunal Ghosh News | কাকলির ছেলের নালিশ, কুণালকে নোটিস বারাসাত থানার | TMC | ABP Ananda LIVE
BJP Government in Bengal | বদলি-বিল প্রত্যাহারের দাবিতে এবার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AI Risk Contro : নিজেই ভেঙে ফেলছে বিধিনিষেধ, অর্ডার মানছে না AI ? ৬টি রিপোর্ট ঘিরে আতঙ্ক !
নিজেই ভেঙে ফেলছে বিধিনিষেধ, অর্ডার মানছে না AI ? ৬টি রিপোর্ট ঘিরে আতঙ্ক !
BSNL Recharge Plan : দামি রিচার্জ প্ল্যান থেকে মুক্তি, BSNL-এর রয়েছে এই ৫টি সস্তার অফার
দামি রিচার্জ প্ল্যান থেকে মুক্তি, BSNL-এর রয়েছে এই ৫টি সস্তার অফার
Prithvi Shaw-Akriti Agarwal Separation: পৃথ্বী শয়ের ব্যক্তিগত জীবনে ঝড়, ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বাগদান ভাঙার ঘোষণা বান্ধবী আকৃতির
পৃথ্বী শয়ের ব্যক্তিগত জীবনে ঝড়, ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বাগদান ভাঙার ঘোষণা বান্ধবী আকৃতির
UPI Transaction Rule: UPI লেনদেনে ফি, বাড়তি ১৫০০০-২০৬০০ কোটি টাকা আয়ের সুযোগ, লাভবান হবে কারা?
UPI লেনদেনে ফি, বাড়তি ১৫০০০-২০৬০০ কোটি টাকা আয়ের সুযোগ, লাভবান হবে কারা?
Annapurna Yojana: অন্নপূর্ণা দিবসে শালতোড়ায় ঢাক বাজিয়ে শোভাযাত্রা, উদ্বোধন করা হল নেতাজী সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের
অন্নপূর্ণা দিবসে শালতোড়ায় ঢাক বাজিয়ে শোভাযাত্রা, উদ্বোধন করা হল নেতাজী সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের
Bankura News: ওজন ৩ কেজি! বাঁকুড়ার 'জাম্বো জিলিপি' দেখে চোখ কপালে উঠতে বাধ্য, কেন শুধু ভাদ্র মাসেই তৈরি হয় এটি?
ওজন ৩ কেজি! বাঁকুড়ার 'জাম্বো জিলিপি' দেখে চোখ কপালে উঠতে বাধ্য, কেন শুধু ভাদ্র মাসেই তৈরি হয় এটি?
Annapurna Yojana:
"নারীর ক্ষমতায়ন ও বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে...", অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বললেন মুখ্যসচিব?
PM Modi Birthday: প্রধানমন্ত্রীর মোদীর জন্মদিন উপলক্ষ্যে ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস
প্রধানমন্ত্রীর মোদীর জন্মদিন উপলক্ষ্যে ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস
Embed widget