এক্সপ্লোর

Uttarakhand Glacier Tragedy: কাজ করছিলেন জলবিদ্যুৎ প্রকল্পে, চামোলির বিপর্যয়ে নিখোঁজ মালদার বাসিন্দা আনেশ শেখ

ঘটনার দিন সকালে শেষবার ফোনে কথা হয়, তারপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন... উৎকণ্ঠা ও আশঙ্কায় দিন কাটছে গোটা পরিবারের

করুণাময় সিংহ, মালদা:  উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ের আঁচ এবার সরাসরি এসে পড়ল এরাজ্যে। চামোলির বিপর্যয়ে নিখোঁজ মালদার ইংরেজবাজারের ভগবানপুর গ্রামের বাসিন্দা আনেশ শেখ। 

চামোলির জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করতেন বছর ঊনচল্লিশের ওই শ্রমিক। পরিবার সূত্রে খবর, লকডাউনের সময় চামোলিতে থাকলেও, ৪ মাস আগে বাড়ি ফেরেন আনেশ শেখ। 

একমাস থাকার পর, মাসতিনেক আগে ফের ফিরে যান। পরিবারের দাবি, ঘটনার দিন সকালে শেষবার ফোনে কথা হয়। তারপর থেকেই আর যোগাযোগ করা যায়নি। 

গ্রামের বাড়িতে আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে ওই শ্রমিকের পরিবার। তাঁর খোঁজ পেতে রাজ্য প্রশাসনের মাধ্যমে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

টানাটানির সংসারে স্বচ্ছলতার খোঁজে উত্তরাখণ্ডে জলবিদ্যুৎ প্রকল্পের কাজে গিয়েছিলেন ওই যুবক। ঘরে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই ছেলে। রবিবারের সকালেও আনেশের সঙ্গে ফোনে কথা হয় পরিবারের। বিপর্যয়ের পর থেকে তাঁর খোঁজ না পাওয়ায় পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে।

নিখোঁজ শ্রমিকের স্ত্রী রেহেনা বিবি বলেন, ‘‘লকডাউনে বাড়িতে ছিল, একমাস বাড়িতে থাকার পর আবার চলে যান কাজে। যেদিন দুর্ঘটনা ঘটে সকাল আটটা নাগাদ ফোনে কথা হয়, আর ফোন আসেনি, যতবার চেষ্টা করেছি ততবার সুইচড অফ ৷’’

ওই শ্রমিকের বাড়ির আশেপাশের কয়েকজন আগে উত্তরাখণ্ডে কাজ করেছেন। চামোলির ঘটনায় পড়শির জন্য উদ্বিগ্ন তাঁরা। প্রতিবেশী শেখ সাবিরুলের কথায়, ‘‘চামোলি এলাকাটি ভয়ঙ্কর, আমি ২০০৪ সালে গিয়ে কাজ করেছি, যা ছবি দেখলাম তাতে প্রচুর মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে ৷’’

মালদা জেলা পরিষদের সদস্য অর্চনা মণ্ডল বলেন, ‘‘আমরা খবর পেয়েছি, জেলাশাসককে বলেছি উত্তরাখণ্ড প্রশাসনের সঙ্গে কথা বলার, পরিবারের পাশে আছি ৷’

তুষারধস, হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের চামোলিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। আড়াই কিলোমিটার লম্বা তপোবন সুড়ঙ্গে প্রায় ৩৫ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা। 

সুড়ঙ্গের ভিতরে মাটি, পাথর, কাদা জমে থাকায় তা দুর্গম হয়ে উঠেছে। এরই মধ্যে খনন কাজ চালিয়ে রাস্তা তৈরি করে দেওয়াল হাতড়ে ভিতরে ঢোকার চেষ্টা করছেন সেনা জওয়ানরা। 

জোশীমঠের কাছে এই টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ভারতীয় সেনা, আইটিবিপি, এনডিআরএফ এবং এসডিআরএফ-এর জওয়ানরা।

নিকষ অন্ধকার সুড়ঙ্গে জওয়ানদের হেলমেটে লাগানো আলোটুকুই ভরসা। সুড়ঙ্গের বাইরে অপেক্ষা করছে মেডিক্যাল টিম। আটকে পড়া কাউকে উদ্ধার করা সম্ভব হলেই যাতে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা যায়। 

প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় এ পর্যন্ত ৩২ জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ ২০৬ জন। 

লোকসভায় উত্তরাখণ্ডের বিপর্যয় প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, টানেলে আটকে থাকা শ্রমিকদের দ্রুত উদ্ধারের প্রক্রিয়া চলছে। 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget