এক্সপ্লোর

গলছে হিমবাহ, বাড়ছে সমুদ্রের জলস্তর, ডুবতে পারে দুই বাংলা, গবেষণাপত্রে উদ্বেগ

চোখ রাঙাচ্ছে বিশ্ব উষ্ণায়ন। গলছে হিমবাহ। বাড়ছে সমুদ্রের জলস্তর। বাড়ছে ভাঙন। বৃদ্ধি পাচ্ছে প্লাবনের আশঙ্কাও!

ঝিলম করঞ্জাই

এই শতকের শেষেই গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা ব-দ্বীপ অঞ্চলে, ১.৪ মিটার পর্যন্ত জলস্তর বৃদ্ধি পেতে পারে। প্রভাব পড়বে পূর্ব ভারত আর বাংলাদেশের বিস্তীর্ণ অংশে। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন গবেষক-বিজ্ঞানীরা। মার্কিন জার্নাল প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেসে প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্র।

চোখ রাঙাচ্ছে বিশ্ব উষ্ণায়ন। গলছে হিমবাহ। বাড়ছে সমুদ্রের জলস্তর। বাড়ছে ভাঙন। বৃদ্ধি পাচ্ছে প্লাবনের আশঙ্কাও!

গলছে হিমবাহ, বাড়ছে সমুদ্রের জলস্তর, ডুবতে পারে দুই বাংলা, গবেষণাপত্রে উদ্বেগ

গবেষকদের সতর্কবার্তা, সভ্যতার সামনে এখন বড় চ্যালেঞ্জ। বিশ্বের বিভিন্ন দেশ জলবায়ু পরিবর্তন আর বিশ্ব উষ্ণায়ন নিয়ে উদ্বিগ্ন। ঠিক এই মুহূর্তে সামনে এসেছে আমেরিকার প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস শীর্ষক এক জার্নালের প্রতিবেদন। সেখানে গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা ব-দ্বীপ এলাকায় জলস্তর পরিবর্তন সংক্রান্ত এক গবেষণাপত্রে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই শতকের শেষে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা - এই তিন ব-দ্বীপ এলাকায়, ১.৪ মিটার পর্যন্ত জলস্তর বৃদ্ধি পাবে। যার প্রভাব অত্যন্ত উদ্বেগের বলেই মনে করছেন গবেষকরা!

 গলছে হিমবাহ, বাড়ছে সমুদ্রের জলস্তর, ডুবতে পারে দুই বাংলা, গবেষণাপত্রে উদ্বেগ

মার্কিন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এও বলা হয়েছে, গঙ্গা-ব্রহ্মপুত্র এবং মেঘনা ব-দ্বীপ অঞ্চলে জলস্তর এভাবে বাড়লে, তার প্রভাব পড়বে পূর্ব ভারত এবং বাংলাদেশের বিস্তীর্ণ অংশে। বিপদ বার্তা কলকাতার জন্যও।

তিন ব-দ্বীপ অঞ্চলে জলস্তর বৃদ্ধির হার ক্রমান্বয়ে নথিভূক্ত করেছেন গবেষকরা। জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১৯৬৮ থেকে ২০১২ পর্যন্ত, এই ৩ ব-দ্বীপ অঞ্চলে, প্রতি বছরে গড়ে ৩ মিলিমিটার করে জলস্তর বৃদ্ধি পেয়েছে। যেখানে সার্বিকভাবে এই সময়ের মধ্যে, বিশ্বে সমুদ্রে জলস্তর বৃদ্ধির পরিমাণ প্রতি বছর গড়ে ২ মিলিমিটার।

গলছে হিমবাহ, বাড়ছে সমুদ্রের জলস্তর, ডুবতে পারে দুই বাংলা, গবেষণাপত্রে উদ্বেগ

প্রকৃতির এই পরিবর্তনের জন্য গবেষকরা দু’টি কারণ উল্লেখ করেছেন, প্রথমত- হিমশৈলগুলি দ্রুত গলে যাচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য। দ্বিতীয়ত- নদীর বাঁধ বসে যাওয়া এবং ভাঙনের জেরে জলস্তর বৃদ্ধি পাচ্ছে।  ফি বছর ভারত-বাংলাদেশের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়। ক্ষয়ক্ষতি হয় প্রচুর। এরই মধ্যে বিশ্ব উষ্ণায়নের চোখ রাঙানি উদ্বেগ আরও বাড়াচ্ছে। যা নিয়ে চিন্তিত রাষ্ট্রপুঞ্জও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget