এক্সপ্লোর

Water logging in Howrah: এখনও জলমগ্ন হাওড়া বিস্তীর্ণ অঞ্চল, করোনার সঙ্গে ডেঙ্গি-ম্যালেরিয়ার আশঙ্কা বাসিন্দাদের

বেশ কিছু জায়গায় এখনও এক হাঁটু জল জমে রয়েছে...

হাওড়া:  ভরা বর্ষা আসতে এখনও ঢের বাকি। কিন্তু, তার আগেই পরপর দু’দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল হাওড়ার বিস্তীর্ণ এলাকা। 

টিকিয়াপাড়া, সালকিয়া থেকে ঘুসুড়ি, রামরাজাতলা থেকে লিচুবাগান। কোথাও বড় রাস্তা, কোথাও আবার গলি-- দুদিন পরও সর্বত্র জল থইথই অবস্থা।

বেশ কিছু জায়গায় এখনও এক হাঁটু জল জমে রয়েছে। রাস্তার পাশাপাশি কিছু বাড়িতেও ঢুকে গেছে জল। সালকিয়ার এক বাসিন্দা বললেন, বৃষ্টি হলেই রাস্তায় ৩-৪ দিন জল দাঁড়িয়ে থাকে। হয়রানি হয়। কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 

হাওড়া নাজিরগঞ্জের বাসিন্দা স্বপনকুমার মালাকার আবার অন্য আশঙ্কার কথা শোনালেন। তিনি বলেন, একে কোভিড, তার মধ্যে জমা জলে ডেঙ্গি-ম্যালেরিয়া ছড়াবে। এইসব দুর্ভোগের মধ্যেই থাকতে হচ্ছে। এখন তো কোনও কাউন্সিলর নেই। সবাই জানে। কিন্তু কিছু হয় না।

পাশাপাশি, জমে জলে বাড়ছে তড়িদাহত হয়ে মৃত্যুর আশঙ্কা। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবপুরের জি সি আর রোডে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক কিশোরের। 

মঙ্গল ও বুধবারের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে হাওড়ার শিবপুরের বিভিন্ন এলাকা। বৃহস্পতিবারও সেই জল নামেনি। এই অবস্থায় এদিন নিকাশি নালার কাজ করছিলেন পুরকর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুরকর্মীদের ঘিরে রাখা জায়গা দিয়ে জমা জল পেরিয়ে যাওয়ার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয় ওই কিশোর।  

এদিকে, জল জমার সমস্যা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করে হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলী। সূত্রের খবর, বৈঠকে নর্দমা থেকে পলি তোলা ও নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর বিষয়ে আলোচনা হয়েছে। 

হাওড়া পুরসভা পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান অরূপ রায় বলেন, জমে থাকা জল দ্রুত সরানোর জন্য অতিরিক্ত পাম্প বসানো হবে।

প্রায় আড়াই ধরে হাওড়া পুরসভায় কোনও নির্বাচিত বোর্ড নেই। বুধবার ৭ সদস্যের পুর প্রশাসকমণ্ডলী নিয়োগ করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। বর্ষার আগে নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাতে কী ব্যবস্থা নেবে পুর প্রশাসকমণ্ডলী? সেদিকেই তাকিয়ে হাওড়ার বাসিন্দারা। 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget