এক্সপ্লোর

Dev on Ghatal Flood: দুর্গাপুর ব্যারেজ ও মাইথন-পাঞ্চেত থেকে ছাড়া হল বাড়তি জল, 'চিন্তার কারণ নেই', জানাল সেচ দফতর

ডিভিসি ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে ঘাটালের কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা-তৃণমূল সাংসদ দেব।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বর্ষার প্রাক্কালেই ফের বন্যার ভ্রূকুটি। পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়ার একাংশে দামোদরের নিম্ন তীরবর্তী এলাকায় ফি বছরই ফিরে আসে বন্যার চেনা ছবি। এবারেও বর্ষাতেও কি তিন জেলার লক্ষাধিক মানুষকে ভোগ করতে হবে একইরকম ভোগান্তি? 

সেই আশঙ্কার মেঘই যেন জমতে শুরু করল দুর্গাপুর ব্যারেজ ও মাইথন-পাঞ্চেত বাঁধের জল ছাড়া বাড়ানোর জেরে। তিন বাঁধ থেকেই জল ছাড়ার পরিমাণ বেড়েছে এদিন। যদিও এখনই দুশ্চিন্তার কোনও পরিস্থিতি তৈরি হয়নি বলেই আশ্বস্ত করছে রাজ্য সেচ দফতর।

ঝাড়খণ্ড ও পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির ভিত্তিতে বাঁধগুলি থেকে জল ছাড়া হয়ে থাকে। গত দুদিনের ভারী বৃষ্টির জেরে শুক্রবার এখনও পর্যন্ত ৩৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপূর ব্যারেজ থেকে। 

সকালের দিকে প্রায় ৩০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে। গতকাল ২১ হাজার ৫০০ কিউসেক জল ছাড়া হয়েছিল। পাশাপাশি, এদিন ডিভিসি মাইথন বাঁধ থেকে ৮ হাজার ৫০০ ও পাঞ্চেত থেকে ১৪ হাজার কিউসেক জল ছেড়েছে।

দিনের বাকি সময়ে গোটা এলাকা জুড়ে কীরকম বৃষ্টিপাত হয়, তার ওপরই নির্ভর করবে বাঁধগুলি থেকে আরও জল ছাড়া হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। উল্লেখ্য, ৬০ থেকে ৭০ হাজার কিউসেকের বেশি জল ছাড়া হলে সেক্ষেত্রে জারি করা হয় রেড অ্যালার্ট। ১ লক্ষ কিউসের পর্যন্ত জল ছাড়া হয় আপদকালীন পরিস্থিতিতে।

প্রসঙ্গত, মাইথন ও পাঞ্চেত এই দুই বাঁধ ডিভিসি-র অধীনে। আর দুর্গাপুর ব্যারেজ রাজ্য সেচ দফতরের অধীনে। প্রত্যেক বছর বর্ষার পরে বন্যার চেনা ছবি রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি-র সঙ্গে সেচ দফতরের আধিকারিকদের বাড়তি সমন্বয় রেখে কাজ করার বার্তাই দিয়েছেন ইয়াস পরবর্তী সময়ের বৈঠকের মাঝে। 

শুক্রবার সেচ দফতরের আধিকারিরক গৌতম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'আজ এখনও পর্যন্ত ৩৬ হাজার জল ছাড়া হয়েছে দূর্গাপুর ব্যারেজের পক্ষ থেকে। গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।'

ডিভিসি ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে ঘাটালের কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা-তৃণমূল সাংসদ দেব।

তিনি লেখেন, ডিভিসি ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে মনসুকা এবং ঘাটাল পৌরসভার ১, ২, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ডে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আমার প্রতিনিধিরা ওখানে রয়েছে এবং আমিও পরিস্থিতির ওপর নজর রাখছি। 

দেব আর লেখেন, প্রশাসনের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার ফলে পরিস্থিতি এই মুহূর্তে আমাদের অনুকূলে আছে। অযথা আতঙ্কিত হবেন না, সকলে সুস্থ ও সুরক্ষিত থাকুন।

এমনিতেই সারা বছর দামোদর নদ কার্যত শুকনো থাকলেও প্রাক-বর্ষার বৃষ্টিতে এমনিতেই ফুলে-ফেঁপে উঠতে শুরু করেছে 'বাংলার দুঃখ'। নদীর তীরবর্তী অঞ্চলগুলির বাসিন্দারা এমনিতেই আতঙ্কে রয়েছেন বেড়ে যাওয়া জলস্তর নিয়ে। তার ওপর ব্যারেজগুলির বাড়তি জল ছাড়া লক্ষাধিক মানুষের ফি বছরের চেনা দূর্গতি ফের ফেরারই আশঙ্কা বাড়িয়ে তুলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ratna On Nirmal Ghosh:
"বাবা বেশি ক্রিমিনাল, কারণ আমার মেয়ের মৃতদেহটাকে ওর বাবাই... ", RG Kar কাণ্ডের পর ভয়াবহ অভিযোগ অভয়ার মায়ের, কার “ধরা পড়ার” কথা বললেন ?
South 24 Parganas News : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা
Debraj Chakraborty: অভিষেক ঘনিষ্ঠ দেবরাজকে জেরার পর নাগেরবাজারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পুলিশ, লকার থেকে বেরিয়ে এল কোন বড় তথ্য ?
অভিষেক ঘনিষ্ঠ দেবরাজকে জেরার পর নাগেরবাজারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পুলিশ, লকার থেকে বেরিয়ে এল কোন বড় তথ্য ?
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget