এক্সপ্লোর

WB Election 2021: ডোমজুড়ের পদযাত্রায় রাজীবকে কালো পতাকা, পাল্টা 'জয় শ্রীরাম' স্লোগান

পদযাত্রা শুরুর আগে তৃণমূলত্যাগী প্রাক্তন বিধায়কের নাম না করে বিশ্বাসঘাতক অ্যাখ্যা দিয়ে একাধিক জায়গায় কালো রঙের পোস্টার লাগানো হয়...

অর্ণব মুখোপাধ্যায়, হাওড়া:

ডোমজুড়ে আর নয় অন্যায় কর্মসূচিতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা চলাকালীন উত্তেজনা। সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ককে দেখানো হল কালো পতাকা। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মী, সমর্থকরা।

বিক্ষোভে গুরুত্ব না দিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে শুরু করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন পদযাত্রা শুরুর আগে তৃণমূলত্যাগী প্রাক্তন বিধায়কের নাম না করে বিশ্বাসঘাতক অ্যাখ্যা দিয়ে একাধিক জায়গায় কালো রঙের পোস্টার লাগানো হয়।

বিজেপির অভিযোগ, তৃণমূলই এই ঘটনা ঘটিয়েছে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর আগে, গতকাল যাদবপুরে বিজেপির একটি সভায় বক্তব্য রাখেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, "তৃণমূলে থাকলেই সবাই সাদা, আর অন্য দলে গেলই তাঁকে মাখাও কাদা। তৃণমূলে থাকলেই সাধু,আর অন্য দলে থাকলেই অসাধু। ওই দলে কোনও স্বাধীনতা ছিল না।"

বন সহায়ক পদে নিয়োগে অনিয়মের অভিযোগ ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের বাগযুদ্ধ শুরু হয়েছে। সাম্প্রতিক অতীতে অভিযোগ ওঠে, ফরেস্ট আইন মেনে বনসহায়ক পদে নিয়োগ করা হয়নি!

এমনকি যাঁরা এতদিন ধরে স্বেচ্ছায় জঙ্গল সুরক্ষার কাজ করে আসছেন, তাঁদের সুযোগ না দিয়ে অযোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।

মমতা-মন্ত্রিসভায় বনদফতরের দায়িত্ব ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাতে! ভোটের মুখে সম্প্রতি তিনিই দিল্লিতে বিজেপিতে যোগ দেন! আর এরপরই বুধবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে নাম না করে দুর্নীতির অভিযোগে রাজীব বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলনেত্রী দাবি করেন, একটা ছেলে চলে গেছে বিজেপিতে। এখন বড় বড় কথা বলছে। বন সহায়কের পদে নিয়োগ নিয়ে কিছু কারসাজি করেছে। আমাকে অনেকে খবর দিয়েছে। আমি তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্ত চলছে। চুরি করে বিজেপিতে চলে গেছে। বিজেপি ওয়াশিং মেশিন। সব কালো গিয়ে ঢুকছে আর সাদা হয়ে যাচ্ছে।

পাল্টা জবাব দিয়েছেন রাজীব। বলেন, কে কে সুপারিশ করেছে। কোন জেলার নেতা করেছে, কালীঘীট থেকে কে সুপারিশ করেছে, সব নথি আছে। আলিপুরদুয়ারে আছেন জেলা সভাপতিও সুপারিশ করেছে। দলের লোক ঢোকানোর জন্য সুপারিশ করেছে। আমি নিরপেক্ষভাবে কাজ করতে চেয়েছিলাম। তৃণমূলের কোন নেতা-মন্ত্রী সুপারিশ করেছেন সব আমার কাছে আছে।

শুধু সদ্য প্রাক্তন দলনেত্রীকে পাল্টা আক্রমণই নয়, সেইসঙ্গে তাঁর উদ্দেশে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়! বলেন, কোনও তদন্ত করতে হবে না। আমি একটা কথা বলছি, পারলে করুন, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে, আপনি প্যানেল বাতিল করে দিন। তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে।

মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিতে যোগদানকারী সদ্য প্রাক্তন তৃণমূল নেতাদের আক্রমণ করছেন ও নিজের দলকে স্বচ্ছ বলে দাবি করছেন, তখন তাঁর উদ্দেশে একযোগে একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছে বিজেপি ও বিজেপিতে যোগদানকারী নেতারা।

রাজীব বলেন, বন সহায়কের প্যানেল বেরোনোর পরও আমি তৃণমূলে ছিলাম। তখন কেন আমার বিরুদ্ধে অভিযোগ করেননি? কেন আমাকে তাড়িয়ে দেননি? কেন আমি যখন বিজেপিতে যাচ্ছিলাম, তখন কয়েকজনকে আমার কাছে পাঠিয়েছিলেন, বলেছিলেন ওকে ছাড়া যাবে না। সেই সব রেকর্ড আমার কাছে আছে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget