এক্সপ্লোর

WB Election 2021: সাংসদ নাকি বিধায়ক! জগন্নাথ-জল্পনা চলছেই

রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ থাকবেন? নাকি রাজ্যে বিরোধী রাজনীতির স্বার্থে সাংসদ পদ ছেড়ে শান্তিপুরের বিধায়ক হবেন? জগন্নাথ সরকার বিধায়ক হিসেবে শপথ না নেওয়াতেই জারি জল্পনা।

সুজিত মণ্ডল, নদিয়া : শান্তিপুর বিধানসভা আসনে জয়ী হয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। বাংলায় বিজেপির ভরাডুবির পর কী করবেন তিনি? সাতটি বিধানসভা নিয়ে গঠিত রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ থাকবেন? নাকি রাজ্যে বিরোধী রাজনীতির স্বার্থে সাংসদ পদ ছেড়ে শান্তিপুরের বিধায়ক হবেন? সেই জল্পনাই পাক খাচ্ছে এখন।

উইলিয়ম শেকসপিয়রের হ্যামলেট-এর অ্যাক্ট থ্রি, সিন ওয়ানের বিখ্যাত লাইন 'টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন।' সোজা বাংলায়, থাকব কি থাকব না, প্রশ্ন হল সেটাই। শেকসপিয়রের হ্যামলেট নাটকে ডেনমার্কের রাজপুত্রের দ্বন্দ্ব এখন যেন বিজেপি নেতা জগন্নাথ সরকারের সামনে। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে এবার বিধানসভা ভোটে শান্তিপুর আসনে প্রার্থী করে বিজেপি। রাজ্যে সবুজ সুনামির মধ্যেও শান্তিপুরে গেরুয়া নিশান উড়াতে সফল হয়েছেন তিনি। দোসরা মে-র পর থেকেই শুরু হয় জল্পনা।

কী করবেন জগন্নাথ সরকার? সাতটি বিধানসভা এলাকার অভিভাবক হয়ে সাংসদ পদে থাকবেন? নাকি সাংসদ পদ ছেড়ে শান্তিপুরের বিধায়ক হবেন?
শুক্রবার বিজেপির নব নির্বাচিত জনপ্রতিনিধিরা বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন। বিধানসভায় সেই অনুষ্ঠানে শপথ নিতে হাজির হননি শান্তিপুরের জয়ী বিজেপি প্রার্থী তথা রানাঘাটের সাংসদ। আর তাতেই আরও জোরাল হয়েছে জল্পনা। যদিও জগন্নাথ সরকারের দাবি, এবিষয়ে দলের সিদ্ধান্তই শিরোধার্য। 

জগন্নাথ সরকার বলেছেন, 'আমার নিজস্ব পরিকল্পনা নেই। দল যা বলবে তাই করব। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোটা মূল কর্তব্য বলে মনে হচ্ছে। কারণ যেভাবে পশ্চিম বাংলায় শাসন চলছে, সেই বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়া লজ্জাজনক বলে মনে হয়। এই পরিস্থিতি চলতে থাকলে শপথ নেওয়ার সময় কোথায় ? আগে অন্যায় অত্যাচার বন্ধ হোক'।

শান্তিপুরের জয়ী বিজেপি প্রার্থীর এই মন্তব্যে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। নদিয়া তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর দীপক বসু বলেছেন, 'জগন্নাথ সরকার ঠিক কথা বলছেন না। উনার এমপি পদে অনেক সুযোগ সুবিধা রয়েছে। ইচ্ছা ছিল বিজেপি ক্ষমতায় এলে এমএলএ হয়ে মন্ত্রী হবেন। সেই ইচ্ছা আর পূরণ হওয়ার নয়। এই জন্য উনি বাহানা করছেন। রাজ্য সরকারকে যা খুশি বলছেন আর মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন'।

রাজ্যে বিজেপির বিপর্যয়ের পর জগন্নাথ সরকার কী করেন এখন সেটাই দেখার। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget