এক্সপ্লোর

Dilip Attacks TMC Rally: "যে সমস্ত জিনিস বিক্রি হয় না, তা চৈত্র সেলে বিক্রির চেষ্টা হয়", আজ কাঁথিতে তৃণমূলের পদযাত্রাকে কটাক্ষ দিলীপের

"তৃণমূলর গুদামে যারা পড়েছিল তাদের নিয়ে গিয়ে নানা জায়গায় সভা করছে,", আক্রমণ বিজেপি রাজ্য সভাপতির

কলকাতা: "যে সমস্ত জিনিস বিক্রি হয় না, তা চৈত্র সেলে বিক্রির চেষ্টা হয়।" তৃণমূলের সভাকে এভাবেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

বুধবার, ফিরহাদ হাকিম, সৌগত রায়ের উপস্থিতিতে "অধিকারী-গড়" বলে পরিচিত কাঁথিতে পদযাত্রার আয়োজন করেছে তৃণমূল।

এদিন প্রাতঃভ্রমনে বেরিয়ে তৃণমূলের কর্মসূচিতে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি। বলেন, "যে সমস্ত জিনিস বিক্রি হয় না, তা চৈত্র সেলে বিক্রির চেষ্টা হয়।" তিনি যোগ করেন, "তৃণমূলর গুদামে যারা পড়েছিল তাদের নিয়ে গিয়ে নানা জায়গায় সভা করছে।"

উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের সরকারি সাহায্য প্রসঙ্গেও আক্রমণ করেন দিলীপ। বলেন, "তালিকায় নেতাদের ছেলেদের নাম ঢোকানো হচ্ছে। আমফানের মতো এখানেও দুর্নীতি হবে। এর কাটমানি যাবে ইলেকশন ফান্ডে।

প্রসঙ্গত গতকালই, নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, বাজারে যথেষ্ট পরিমাণ ট্যাব না থাকার কারণে, পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে দেওয়া হবে। যাতে তারা নিজেরাই মোবাইল বা ট্যাব কিনে নিতে পারে।

গতকাল, মুখ্যমন্ত্রী রাজ্যে সাড়ে ১৬ হাজার শিক্ষক ও ১০ হাজারের বেশি পুলিশ কর্মী নিয়োগ নিয়ে ঘোষণা করেন। এপ্রসঙ্গে দিলীপের কটাক্ষ, "মরার সময় হরিনাম। ঘোষণা হলেও, নিয়োগ হবে না।"

এর আগে গতকালও, রাজ্য প্রশাসনের তুমুল সমালোচনা করেছিলেন দিলীপ। মঙ্গলবার, তাঁর নিশানায় ছিলেন তৃণমূলের ভোট-কুশলী প্রশান্ত কিশোর। বলেন, কুৎসা প্রচারের হোতা প্রশান্ত কিশোর। নেগেটিভ প্রচার করে তিনি বিজেপির চরিত্র হনন ও বদনাম করার চেষ্টা করছেন।

সোমবার, বাংলায় বিজেপির আসন সম্পর্কে ট্যুইটে বিজেপিকে খোঁচা দিয়েছিলেন প্রশান্ত কিশোর। গতকাল, কাটোয়া পুরসভার সামনে চা-চক্রে বসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি। সেখান থেকেই পিকে-কে ঝাঁঝালো আক্রমণ করে বলেন, দু’ অথবা তিন অঙ্ক যাই হোক, প্রশান্ত কিশোরের চাকরি যাবে, তাই উনি আগে থেকেই গেয়ে রাখছেন। টাকা নিয়েছেন, তাই অর্ধচন্দ্র দিয়ে ওনাকে বিদায় দেওয়া হবে।

দুয়ারে সরকার কর্মসূচিতে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা নিয়েও কটাক্ষ করেন দিলীপ। বলেন, সরকারের টাকায় মোচ্ছব চলছে। তৃণমূল কর্মীদের খাওয়া-দাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে সেই টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget