এক্সপ্লোর

West Bengal Election Update: এবার বিজেপির পথে শতাব্দী রায়ও? নেত্রীর ফ্যানক্লাবের 'বেসুরো' পোস্ট ঘিরে তুমুল জল্পনা

শতাব্দী রায় ফ্যান ক্লাবের এই ফেসবুক পোস্ট ঘিরেই রাজ্যরাজনীতিতে শোরগোল পরে গিয়েছে... ভোটের মুখে টক অফ দ্য টাউন এখন এটাই...

কলকাতা: এবার কি বেসুরো বীরভূমের তৃণমূলের সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়ও? বৃহস্পতিবার শতাব্দী রায় ফ্যান ক্লাবের এই ফেসবুক পোস্ট ঘিরেই রাজ্যরাজনীতিতে শোরগোল পরে গিয়েছে।

পোস্টে বীরভূমে তাঁর নির্বাচনী কেন্দ্রের মানুষের প্রতি বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ। যদিও এই ফেসবুক পোস্টের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। পোস্টে লেখা হয়েছে, যদি কোনও সিদ্ধান্ত নিই, ১৬ জানুয়ারি শনিবার দুপুর দুটোয় জানাব।

কিন্তু কী সিদ্ধান্ত নেবেন শতাব্দী রায়? আর কেনই বা সিদ্ধান্ত নেবেন?

ফেসবুক পোস্টে বীরভূমের তৃণমূল সাংসদ লিখেছেন, ইদানিং আমাকে অনেকে প্রশ্ন করছেন কেন আমাকে বহু কর্মসূচিতে দেখা যাচ্ছে না? আমি তাঁদের বলছি, যে আমি সর্বত্র যেতে চাই। আপনাদের সঙ্গে থাকতে আমার ভাল লাগে। কিন্তু মনে হয় কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই।

এর পরেই শতাব্দী লিখেছেন, বহু কর্মসূচির খবর আমাকে দেওয়া হয় না। না জানালে আমি যাব কী করে? প্রশ্ন উঠছে, তাহলে কি শাসকদলের একাংশই শতাব্দী রায়কে কাজ করতে বাধা দিচ্ছে? তারা কারা? এ নিয়ে জল্পনার পারদ ক্রমশ চড়ছে।

এখন দলীয় সাংসদ কী সিদ্ধান্ত নেন, সেদিকে তাকিয়ে তৃণমূল নেতৃত্ব। সৌগত রায় বলেন, ও কী সিদ্ধান্ত নেয়, দেখা যাক। শতাব্দীর প্রতিক্রিয়া প্রসঙ্গে ফিরহাদ হাকিমের মন্তব্য, 'সমস্যা হলে দলের নেতাদের সঙ্গে কথা বলতে পারতেন।' বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, 'দলে উনি এখনও আছেন, পদত্যাগ করেননি।'

যদিও এ নিয়ে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও শতাব্দী রায়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপি অবশ্য বিষয়টিকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ করেছে। রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, 'সম্মান নিয়ে থাকতে গেলে তৃণমূলে কোণঠাসা করা হয়।'

একদিকে, শনিবার নিজের সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন তৃণমূল সাংসদ। আর তাত্‍পর্যপূর্ণভাবে পরপর চারটি মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত থাকা এবং আরেক বেসুরো, রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও শনিবার ফেসবুক লাইভ করবেন বলে আগেই জানিয়ে রেখেছেন।

এর আগে দলের বিরুদ্ধে বেসুরো হওয়ার পর একে একে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী, বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল, ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত।

কিন্তু পরে একে একে সকলেই যোগ দিয়েছেন বিজেপিতে। এবার কি তাহলে রাজীব-শতাব্দীও দু’জনে একই দিনে নতুন সিদ্ধান্তের কথা জানাতে পারেন? শনিবার কি ফের রাজ্যরাজনীতিতে বড় কোনও ঝড়ের আভাস মিলবে?

ভোটের মুখে টক অফ দ্য টাউন এখন এটাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget