এক্সপ্লোর

West Bengal Election 2021: ‘পদ্ম ফোটাব হরিশ চ্যাটার্জী স্ট্রিটে’, চ্যালেঞ্জের সুর শুভেন্দুর, ‘ঔদ্ধত্য সীমা ছাড়াচ্ছে’, পাল্টা তৃণমূল

বিজেপিতে যোগদানের পর তৃণমূলের বিরুদ্ধে সুর ক্রমশ ঝাঁঝালো হচ্ছে শুভেন্দু অধিকারীর। এদিন টিটাগড় থেকে মিছিল করে খড়দার সভায় শুভেন্দু বলেছে, এখন তো সবে কুঁড়ি ফুটেছে। রামনবমী বাসন্তী পুজো আসতে দিন। আমার বাড়িতেও পদ্ম ফুটবে।শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর, কাঁথিতে তৃণমূলের সভায় অনুপস্থিত ছিলেন তাঁর বাবা ও দুই ভাই।

কলকাতা :  বিজেপিতে যোগদানের পর তৃণমূলের বিরুদ্ধে সুর ক্রমশ ঝাঁঝালো হচ্ছে শুভেন্দু অধিকারীর। এদিন টিটাগড় থেকে মিছিল করে খড়দার সভায় শুভেন্দু বলেছে, এখন তো সবে কুঁড়ি ফুটেছে। রামনবমী বাসন্তী পুজো আসতে দিন। আমার বাড়িতেও পদ্ম ফুটবে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর, কাঁথিতে তৃণমূলের সভায় অনুপস্থিত ছিলেন তাঁর বাবা ও দুই ভাই। এবার তাঁরাও কি বিজেপির দিকে পা বাড়াতে চলেছেন? মঙ্গলবার খড়দার সভা থেকে সেই জল্পনা উস্কে দিলেন শুভেন্দু অধিকারী নিজেই। পাশাপাশি তৃণমূলের দিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। বলেছেন, আমার পরিবার বড় পরিবার। আমি তোমার বাড়িতেও ঢুকব। যেমন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, মোদিজি বলেছিলেন ঘুষকে মারেঙ্গে। তেমনই হরিশ চ্যাটার্জি স্ট্রিটেও আমরা পদ্ম ফোটাব। ওরা প্রধানমন্ত্রীকে তুই তোকারি করে, নাড্ডাকে বলে গাড্ডা। আপনাদের বহিরাগত বলছে, বললে আঞ্চলিক দল করলি না কেন? আরে নেমেছি তো ২জনকে হারাব বলে। এখানে কাটমানি সিন্ডিকেট, বুয়া-ভাতিজাকে উপড়ে ফেলতে হবে। পাল্টা হুঙ্কার দিয়েছে তৃণমূলও। দলের সাংসদ সৌগত রায় বলেছেন, শুভেন্দুর নীচতা ও ঔদ্ধত্য দিনদিন সীমা ছাড়াচ্ছে। ওই ঔদ্ধত্য বেশিদিন থাকবে না। শুভেন্দু অধিকারীর মন্তব্যে তাঁর পরিবারের সদস্যদের দলবদলের জল্পনা যখন তুঙ্গে, তখনই কাঁথি পুরসভার প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শুভেন্দুর ছোট ভাই সৌম্যেন্দু অধিকারীকে। সৌম্যেন্দুর অপসারণের সিদ্ধান্ত নিয়ে, ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দুর আরেক ভাই তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। এই ইস্যুতে বেসুরো তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। ‘কাঁথি পুরসভার প্রশাসক অপসারণ দুর্ভাগ্যজনক’,রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেই ক্ষোভ তৃণমূল সাংসদের। ‘কাল থেকে বসবো না পুরসভায়,যা হচ্ছে, ভাল হচ্ছে বলে মনে হচ্ছে না’, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ শুভেন্দুর ভাইয়ের।‘দলনেত্রীকে শ্রদ্ধা করি’, প্রতিক্রিয়া দিব্যেন্দু অধিকারীর।‘ভাইকে অপসারণ, নিন্দনীয় সিদ্ধান্ত’, প্রতিবাদী দিব্যেন্দু। তৃণমূল সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর সৌম্যেন্দু অধিকারীকে নিয়ে সন্দেহের জায়গা তৈরি হয়েছে। তার জেরেই এই অপসারণ। পাশাপাশি ভাইপো ইস্যুতেও এদিন খড়দার সভা থেকে ফের সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। বলেছেন, ‘ভাইপো বলব না তো কী বলব বাবুসোনা!’ বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ভাইপো ইস্যুতে লাগাতার সরব শুভেন্দু অধিকারী। এনিয়ে তাঁকে পাল্টা চ্যালেঞ্জ করেছে তৃণমূলও। বলেছিলেন, মেরুদণ্ড নেই শুভেন্দুর। ভাইপোর নাম নিতে পারল না। বছরের শুরুতেই ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তার আগে শুভেন্দু অধিকারীর মন্তব্যে ফের তুঙ্গে তৃণমূলে ভাঙনের জল্পনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget