এক্সপ্লোর

Subrata Attacks Suvendu: "এক ধরনের রাজনৈতিক অসুখ, মীরজাফরের সময় থেকে চলছে", নাম না করে শুভেন্দুকে নিশানা সুব্রতর

পঞ্চায়েতমন্ত্রীর দাবি, ‘তৃণমূল জিতলে মমতাই মুখ্যমন্ত্রী হবেন, তাঁর সমকক্ষ কোনও দলে আর কেউ নেই...’

 

কলকাতা: 'কিছু খুচরো চলে যাওয়ায় কোনও ক্ষতি হবে না।' নাম না করে শুভেন্দু অধিকারীর দলবদলকে কটাক্ষ করলেন রাজ্যের আরেক হেভিওয়েট তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী মনে করিয়ে দেন, এই (দলবদলের) অসুখ মীরজাফরদের আমল থেকে চলে আসছে।

সুব্রত বলেন, ‘শুভেন্দুর দলবদলে অবাক হইনি। এই ধরনের খুচরো চলে যাওয়ায় কোনও ক্ষতি হবে না। এটা এক ধরনের রাজনৈতিক অসুখ, মীরজাফরের সময় থেকে চলছে।’

একইসঙ্গে বিজেপিকেও একহাত নিলেন তিনি। বলেন, ‘যে দল উৎসাহের সঙ্গে নিলেন, তাঁদের দলেও বহুবার হয়েছে।’

তিনি মনে করিয়ে দেন, মমতার জনপ্রিয়তা যতদিন থাকবে তৃণমূলকে কেউ স্পর্শ করতে পারবে না। সুব্রত বলেন, ‘একজন শুভেন্দুকে নিয়েই ২৫০ আসনের দাবি হাস্যকর।’

পঞ্চায়েতমন্ত্রীর দাবি, ‘তৃণমূল জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হবেন। মমতার সমকক্ষ কোনও দলে আর কেউ নেই।’

তিনি যোগ করেন, ‘যাঁরা নিজের দলকে পিছন থেকে ছুরি মারে তারা বড় জায়গায় আসতে পারে না। এই বিশ্বাসঘাতকদের বাংলার মানুষ চিনে নেবে।’

প্রসঙ্গত, শনির দুপুরে মেদিনীপুরের মাটিতে সূচনা হয় রাজনীতির নতুন সমীকরণের। অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী।

গেরুয়া শিবিরে যোগ দিয়েই ভাইপো ইস্যুতে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। শনিবার মেদিনীপুরের সভা থেকে তিনি ডাক দেন, "তোলাবাজ ভাইপো হঠাও"।

নাম না করে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু। বলেন, আমাকে বিশ্বাসঘাতক বলছে? কে বলছে? ৯৮ সালে তৃণমূল যখন প্রতিষ্ঠিত হয়, তখন এনডিএ ছিল। ৯৯ সালে তৃণমূল জয়েন করি। এই মাঠে কয়েকদিন আগে মমতা বলেছেন, আপনি এবারেও দ্বিতীয় হবেন। প্রথম হতে পারবেন না।

এমনকী, দু’দশক তৃণমূলে কাটানোর পর পর বিজেপিতে যোগ দেওয়ার সময় তৃণমূল কর্মীদের খোলা চিঠি দিয়ে শুভেন্দু দাবি করলেন, ১০ বছর কেটে গেছে। কিন্তু, এক দশক আগেও আমাদের ভাই-বোনেরা যে সমস্যার সম্মুখীন হতেন, আজও তাঁদের সেই সমস্যারই মুখোমুখি হতে হচ্ছে। এক সময় যে দলের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, সেই তৃণমূলের গভীরে আজ পচন ধরেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget