এক্সপ্লোর

WB Election 2021: ভাঙড়ে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, কর্মীদের মারধরের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে

মিথ্যা দোষারোপের পাল্টা অভিযোগ আইএসএফের।

ভাঙড়: ভাঙড়ের কাশীপুরে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কাশীপুরের ভুমরু গ্রামে। তৃণমূলের অভিযোগ, গতকাল নির্বাচনী সভা সেরে ফেরার পথে, তাদের পার্টি অফিসে হামলা চালায় আইএসএফ কর্মী-সমর্থকরা। ভাঙচুরের পাশাপাশি, তৃণমূল কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। রাতেই ঘটনাস্থলে যান ভাঙড়ের তৃণমূল প্রার্থী মহম্মদ রেজাউল করিম। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। যদিও আইএসএফ নেতৃত্বের দাবি, সভা থেকে ফেরার পথে, তাদের কর্মীদেরই কটূক্তি করে তৃণমূল কর্মীরা। এরপর পার্টি অফিস ভাঙচুর করে আইএসএফ কর্মীদের মিথ্যা দোষারোপ করার চেষ্টা চলছে।

ভোটের আবহ শুরু হওয়ার পর থেকেই একাধিকবার ভাঙড় উত্তপ্ত হয়েছে তৃণমূল কংগ্রেস ও আইএসএফের সংঘর্ষে। দক্ষিণ চব্বিশ পরগণার একাধিক জায়গাজুড়ে ছড়িয়ে পড়েছিল যে সংঘর্ষের রেশ। সপ্তাহখানেক আগেই বারুইপুরে তৃণমূল ও সংযুক্ত মোর্চার সংঘর্ষে মৃত্যু হয়েছিল এক তৃণমূলকর্মীর। আহত হন দু’পক্ষের বেশ কয়েকজন। যে ঘটনায় গ্রেফতার হয়েছিলেন সংযুক্ত মোর্চার ৭ কর্মী।তৃণমূলের দাবি, তাদের কর্মীদের ওপর লাঠি-রড নিয়ে চড়াও হয় আব্বাস সিদ্দিকির দল আইএসএফ ও সিপিএম কর্মীরা। মারধরের জেরে আহত হন ৫ তৃণমূল কর্মী। এরমধ্যে রুহুল আমিন মিদ্যার আঘাত গুরুতর থাকায়, তাঁকে কলকাতায় মেডিকা হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার পরই ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। 

তার কিছুদিন আগেই মিনাখাঁ বিধানসভা এলাকার অন্তর্গত হাড়োয়ায় আইএসএফ কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছিল। ৩০-৪০ জন দুষ্কৃতী মিলে হামলা চালিয়েছিল বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনায় অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের দিকে। সেই ঘটনায় আহত হয়েছিলেন ১৫-২০ জন। আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে আহত অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঘটনার প্রতিবাদে হাড়োয়া থানায় অবস্থান বিক্ষোভ দেখিয়েছিল আইএসএফ। তৃণমূলের তরফে যদিও অভিযোগ ছিল, আইএসএফ কর্মীরা তাঁদের মারধর করেছে। বরং আহত হয়েছেন ১৫ জন তৃণমূল কর্মী।

অভিযোগ-পাল্টা অভিযোগের বহর চলছেই, সঙ্গে রাজ্যে বেড়েই চলেছে রাজনৈতিক হিংসার ঘটনা।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget