এক্সপ্লোর

Madhyamik-HS Exam Update: পিছিয়ে গেল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সূচি ঘোষণা

গতকালই বাতিল হয়েছে সিবিএসই দ্বাদশ ও আইএসসি পরীক্ষা।

কলকাতা: পিছিয়ে গেল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সূচি ঘোষণা। আজ দুপুরে সূচি ঘোষণার কথা ছিল। কিন্তু, এদিন সকালে সূচি ঘোষণা স্থগিত রাখা হল। গঠন  করা হল বিশেষজ্ঞ কমিটির।।

রবিবারই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, জুলাইয়ের শেষে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক হবে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে। 

এরপরই, গতকাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, বুধবার দুপুর ২টোয় পর্ষদ ও সংসদ একসঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষাসূচি ঘোষণা করা হবে। সেইসঙ্গে কীভাবে পরীক্ষা হবে, খাতা দেখাই বা কী করে হবে, তাও বিস্তারিতভাবে জানানো হবে।

কিন্তু, এদিন সকালেই জানিয়ে দেওয়া হয় যে, আপাতত সূচি ঘোষণা স্থগিত রাখা হচ্ছে। শিক্ষা দফতর সূত্রে খবর, পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে গঠন করা হয়েছে  বিশেষজ্ঞ কমিটি।  

পরীক্ষা হলে করোনা বিধি মেনে তা কীভাবে নেওয়া যাবে, যদি পরীক্ষা না হয়, তাহলে কীভাবে মূল্যায়ন করা হবে, সে সব বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে সরকারকে রিপোর্ট দেবে ওই বিশেষজ্ঞ কমিটি।  

শিক্ষা দফতর সূত্রে খবর, পরীক্ষা  হলে তা কীভাবে হবে, না হলে কী পদ্ধতিতে মূল্যয়ন হবে, তা ঠিক করতে বিশেষজ্ঞ কমিটিকে দায়িত্ব দিচ্ছে সরকার। ওই কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে সরকারকে রিপোর্ট দিতে হবে।  

জানা গিয়েছে, ওই বিশেষজ্ঞ কমিটিতে রয়েছেন মাধ্যমিক পর্ষদ, উচ্চ মাধ্য়মিক সংসদের শীর্ষ পদাধিকারীরা, চিকিৎসক, মনোবিদ, শিশু-কিশোরদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন।

সূত্রের খবর, প্রয়োজনে আরও দু’একজনকে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে কমিটির সদস্যদের।  রাজ্যে প্রায়  ১২ লক্ষ মাধ্যমিক ও ৯ লক্ষ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ভবিষ্যত্‍ জড়িত এই দুটি পরীক্ষার সঙ্গে।  

পড়ুয়াদের স্বাস্থ্য-সুরক্ষার কথা মাথায় রেখে গতকালই বাতিল হয়েছে সিবিএসই দ্বাদশ ও আইএসসি পরীক্ষা।

মঙ্গলবার সিবিএসই সংক্রান্ত রিভিউ মিটিংয়ের পর প্রধানমন্ত্রী ট্যুইট করে জানান, সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। অনেক আলোচনা ও পরামর্শ ভিত্তিতে পড়ুয়া-বান্ধব এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুব সম্প্রদায়ের স্বাস্থ্য এবং ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত।

তবে বৈঠকে এই সিদ্ধান্তও হয়েছে যে, গতবছরের মতো এবারও যদি কোনও পড়ুয়া পরীক্ষা দিতে চান, তাহলে পরিস্থিতি যখন পরীক্ষার উপযোগী হবে, তখন সেই মতো ব্যবস্থা করবে সিবিএসই।

সিবিএসই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণার ২ ঘণ্টার মধ্যেই আরেক দিল্লি বোর্ড সিআইএসসিই  বা কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন জানায়, তাদের আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হচ্ছে। 

 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget