এক্সপ্লোর

Weather Update: নিম্নচাপের ভ্রূকুটি, ঝোড়ো হাওয়া-বৃষ্টিপাতের সতর্কতা জেলায় জেলায়

পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।  বইতে পারে ঝোড়ো হাওয়াও।

কলকাতা: মঙ্গলবারও বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। ঝোড়ো হাওয়া, বৃষ্টিতে আজও ভিজবে শহর, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানান হয়েছে। পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।  বইতে পারে ঝোড়ো হাওয়াও। এমনটাই  পূর্বাভাস আবহাওয়া দফতরের।  

ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। মঙ্গলবারও ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। সমুদ্র উত্তাল থাকায় আগামীকাল পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

মঙ্গলবার দিনভর শহর ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির আকাশ মেঘলাই থাকবে। বাঁকুড়া, পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি হয়েছে আজ। এদিকে, টানা বৃষ্টিতে অনেকটাই কমেছে তাপমাত্রা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে  ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান সর্বাধিক ৯৪ শতাংশ, ন্যূনতম ৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৮.৬ মিলিমিটার।      

অন্যদিকে, প্রবল বৃষ্টিতে রীতিমতো জলমগ্ন ওড়িশার পুরী। সেখানকার বেশ কয়েকটি স্থানে প্রবল বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের তরফে পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, নয়াগড়, খোরদা, ধেনকানাল জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশায় গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগের মতে, আগামী ২৪ ঘণ্টায় দুর্বল এই নিম্নচাপ দুর্বল হওয়ার আগে উত্তর ওড়িশা জেলার মধ্যে দিয়ে যাবে। গত ২৪ ঘণ্টায় পুরীর বিভিন্ন এলাকায় রেকর্ড বৃষ্টি হয়েছে।         

গত ২৪ ঘণ্টায় পুরীতে রেকর্ড ৩৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যেখানে গত সেপ্টেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে ২২৯.৫ মিলিমিটার। ভুবনেশ্বরে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে। 

সেরা শিরোনাম

Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget