এক্সপ্লোর

Howrah Weekend Market Closed:থানা ভেদে ভিন্ন দিন, হাওড়া পুর এলাকায় সপ্তাহে একদিন করে বন্ধ থাকবে বাজার-দোকান

এদিকে, বেশ কয়েকটি এলাকায় কোভিড সংক্রমণ সেভাবে না কমায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আগেই সালকিয়া, লিলুয়া, ঘুসুড়ি, বেলুড় এবং সাঁকরাইল এলাকায় তিন দিন বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়।

মনোজ্ঞা লহিয়াল ও সুনীত হালদার, হাওড়া: করোনার তৃতীয় ঢেউ রুখতে বিশেষ পদক্ষেপ হাওড়া পুরসভার। পুর এলাকার অন্তর্গত বিভিন্ন থানার অধীনে থাকা বাজার-দোকানগুলিকে সপ্তাহে একদিন করে বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এই নির্দেশ কার্যকরী করা হবে। রাজ্যের মন্ত্রী এবং হাওড়া পুরসভা প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অরূপ রায় জানিয়েছেন প্রত্যেক থানাকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। 

নির্দেশে জানানো হয়েছে, রবিবার চ্যাটার্জিহাট থানা ও বেলুড় থানা এলাকা, সোমবার নিশ্চিন্দা থানা, শিবপুর থানা এবং সাঁকরাইল থানা এলাকা, মঙ্গলবার হাওড়া থানা ও সাঁতরাগাছি থানা, বুধবার গোলাবাড়ি থানা ও জগাছা থানা, বৃহস্পতিবার বালি থানা, দাশনগর থানা এবং ডোমজুড় থানা, শুক্রবার মালিপাচঘড়া থানা এ জে সি বোস রোড বি গার্ডেন থানা এবং শনিবার ব্যাঁটরা থানা ও লিলুয়া থানা এলাকার সমস্ত বাজার,দোকান বন্ধ রাখা হবে। ব্যবসায়ীরা এই নির্দেশ অমান্য করলে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এদিকে, বেশ কয়েকটি এলাকায় কোভিড সংক্রমণ সেভাবে না কমায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আগেই সালকিয়া, লিলুয়া, ঘুসুড়ি, বেলুড় এবং সাঁকরাইল এলাকায় তিন দিন বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসন জানিয়েছে সংক্রমণ যাতে বেশি ছড়িয়ে না পড়ে সেই কারণেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবিলায় রাজ্যে বিধিনিষেধ জারি রয়েছে। ১ জুলাই থেকে বিধিনিষেধে কিছু ছাড় দিলেও ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে মেয়াদ। করোনা মোকাবিলায় এই বিধিনিষেধের পাশাপাশি মাইক্রো কনটেইনমেন্ট জোন গড়ে তোলা এবং করোনা টিকাকরণের ওপর জোর দিয়েছে প্রশাসন। হাওড়া সহ রাজ্যের বিভিন্ন জেলাতেই মাইক্রো কন্টেইনমেন্ট জোন গড়ে তোলা হয়েছে। এরই পাশাপাশি অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

হাওড়া পুর প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই সপ্তাহে একদিন বিভিন্ন বাজার বন্ধের নির্দেশ দিয়েছে। নির্দেশে বলা হয়েছে, প্রতি  রবিবার চ্যাটার্জীহাট ও বেলুড় থানা এলাকার বাজার বন্ধ থাকবে। সোমবার বন্ধ থাকবে নিশ্চিন্দা, শিবপুর, সাঁকরাইল থানার অন্তর্গত বাজারগুলি। মঙ্গলবার হাওড়া ও সাঁতরাগাঁছি থানা এলাকায় বন্ধ থাকবে বাজার। বুধবার গোলবাড়ি ও জগাছা থানা, বৃহস্পতিবার বালি, দাসনগর, ডোমজুড়, শুক্রবার মালিপাঁচঘড়া, এজেসি বোস বিগার্ডেন থানা এলাকার বাজার বন্ধ থাকবে।শনিবার ব্যাঁটরা ও লিলুয়া থানা এলাকার বাজার বন্ধ থাকবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget