এক্সপ্লোর

বিধানসভার অনুষ্ঠানে পার্থর পাশে রাজীব, গতকাল মন্ত্রিসভার বৈঠকে গরহাজির কেন? কী বললেন বনমন্ত্রী

শুভেন্দু অধিকারীর পর রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি হয়েছে জল্পনা। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে গরহাজির থেকে, সেই জল্পনা আরও উস্কে দেন তিনি নিজে। বুধবার অবশ্য তাঁকে দেখা গেল বিধানসভার পুষ্প প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে।

কলকাতা: শুভেন্দু অধিকারীর পর রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি হয়েছে জল্পনা। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে গরহাজির থেকে, সেই জল্পনা আরও উস্কে দেন তিনি নিজে। বুধবার অবশ্য তাঁকে দেখা গেল বিধানসভার পুষ্প প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে।এক পাশে গেল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।অন্য পাশে আরেক মন্ত্রী এবং তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু, ফুলের প্রদর্শনীর উদ্বোধনে পাশাপাশি বসলেও, জল্পনার কাঁটা পুরোপুরি মুছল কি? মন্ত্রিসভার বৈঠকে গরহাজির থাকার কারণ দেখিয়ে, সেই চেষ্টা করলেন বনমন্ত্রী। বললেন, পারিবারিক কারণে কাল আসতে পারিনি। তা জানিয়েছি সংশ্লিষ্ট জায়গায়... পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক আমার কিছু বক্তব্য ছিল জানিয়েছি। এত জল্পনার কিছু নেই ,আমার সঙ্গে দলের  কোনও দূরত্ব নেই। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও বলেছেন,  কাল বাড়িতে অনুষ্ঠানে থাকায় ও আসেনি। শুভেন্দু অধিকারীর মতো, রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ঘিরে সম্প্রতি জমতে শুরু করে জল্পনার মেঘ।বেসুরো মন্তব্যে সেই জল্পনা আরও উস্কে দেন স্বয়ং বনমন্ত্রী। তিনি বলেছিলেন, তাঁরা স্তাবক বলে সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে। এখন স্তাবকতার যুগ। সৌগত রায় যেমন শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করে, তাঁর ক্ষোভ নিরসনের চেষ্টা করেছিলেন, তেমন রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, দলীয় নেতৃত্বের সঙ্গে রাজীবের আরও এক দফা বৈঠক হতে পারে। আর এসবের মধ্যেই জানুয়ারি মাসে রাজীব বন্দ্যোপাধ্যায়ের জেলা হাওড়ায় আসার কথা অমিত শাহর। জল কোন দিকে গড়ায়, সেদিকেই তাকিয়ে সকলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : TMC-র অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার শুভাশিস চক্রবর্তীকে তলব ED-র
TMC-র অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার শুভাশিস চক্রবর্তীকে তলব ED-র
Madan Mitra : এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
TMC News : 'মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান', মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা
'মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান', মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা
21 July :২১-এর কোনও মঞ্চেই দেখা গেল না শহিদ শ্রীকান্ত শর্মা ও বিশ্বনাথ রায়ের পরিবারকে, ক্ষোভ উগরে বললেন..
২১-এর কোনও মঞ্চেই দেখা গেল না শহিদ শ্রীকান্ত শর্মা ও বিশ্বনাথ রায়ের পরিবারকে, ক্ষোভ উগরে বললেন..

ভিডিও

Kalyan Banerjee:
Kalyan Banerjee:
Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget