এক্সপ্লোর

সর্বক্ষণ তিনজন রক্ষী,একজনের হাতে একে ফর্টি সেভেন, তৃণমূলে যোগদানের পর সুজাতাকে নিরাপত্তা রাজ্য পুলিশের

এবার তৃণমূলে যোগ দেওয়ার পর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা মন্ডল খাঁ-কে রাজ্য পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে সর্বক্ষণ তিনজন রক্ষী থাকবেন। দু’জনের হাতে থাকবে নাইন এম এম পিস্তল।

কলকাতা: তৃণমূল ছাড়ার পর শুভেন্দু অধিকারীকে জেড ক্যাটিগরির নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই মোতায়েন হয়েছেন সিআরপিএফ জওয়ানরা। এসে গিয়েছে বুলেটপ্রুফ গাড়িও। এবার তৃণমূলে যোগ দেওয়ার পর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা মন্ডল খাঁ-কে রাজ্য পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে সর্বক্ষণ তিনজন রক্ষী থাকবেন। দু’জনের হাতে থাকবে নাইন এম এম পিস্তল। একজনের হাতে একে ফর্টি সেভেন। বড়জোড়ায় সুজাতার বাড়িতেও সর্বক্ষণ মোতায়েন থাকবেন একজন এসআই এবং তিনজন কনস্টেবল। সুজাতা বলেছেন, তিনি নিরাপত্তার অভাব অনুভব করছেন। সে কথা বুজেই রাজ্য তাঁকে নিরাপত্তা দিয়েছে। একইসঙ্গে তৃণমূলের হয়ে রাজনৈতিক কর্মসূচীও শুরু করতে চলেছেন সুজাতা। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে প্রথম জনসভা করেছেন শুভেন্দু। সেখানে তিনি তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন। এবার সেই পূর্বস্থলীতেই পাল্টা সভা করবে তৃণমূল। ওই সভায় সুজাতা যোগ দেবেন বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকবেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। অমিত শাহর সভায় ভাঙন ধরেছিল তৃণমূলে। শুভেন্দু অধিকারী সহ তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক-সাংসদ বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই ভাঙনের আঁচ এবার এসে লাগে বিজেপি সাংসদের সংসারে! সোমবার সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে! এরপরই গতকালই সাংবাদিক বৈঠকেই বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অশ্রুসজল সৌমিত্র।স্ত্রী বিরোধী দলের পতাকা হাতে নিতেই লাইভ সাংবাদিক বৈঠকে চোখের জল মুছতে মুছতে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন সৌমিত্র। তা শুনে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী-ও! সৌমিত্র-সুজাতা দুজনেই আগে তৃণমূল করতেন, সেখান থেকে যান বিজেপিতে। আদালতের নির্দেশে সৌমিত্র ভোটের সময় বিষ্ণুপুরে ঢুকতে পারেননি, তাঁর হয়ে কার্যত একাই বিজেপির প্রচার সামলান সুজাতা মণ্ডল খাঁ। ভোটের দিনও তৃণমূলের বাহিনীর বিরুদ্ধে একা লড়তে দেখা যায় তাঁকে। ভোটে জেতার জন্য যাবতীয় কৃতিত্ব সৌমিত্র স্ত্রীকেই দিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক ও পারিবারিকভাবে স্বামীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হচ্ছিল বেশ কিছুদিন ধরে। রাজনৈতিক মহলের ধারণা, অনেকটা সে কারণে সুজাতার এই সিদ্ধান্ত।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget