এক্সপ্লোর

WB Elections 2021:  "আমি বাইরের লোক, আর গুজরাত থেকে যারা আসছে তারা বাংলার?", 'বহিরাগত' ফ্লেক্স নিয়ে ক্ষুব্ধ মমতা

বিতর্কিত ফ্লেক্স নিয়ে বাগযুদ্ধে জড়িয়েছে দুই শিবির...

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: তাঁকে ‘বহিরাগত’ দাবি করে বিতর্কিত ফ্লেক্স পড়েছে তাঁরই নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে। এই নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ তৃণমূলনেত্রী। কর্মিসভা থেকে তুললেন প্রশ্ন। বললেন, ‘কেউ কেউ বলছে আমি নাকি বাইরের লোক। ‘আমি বাংলার লোক, বাইরের লোক হলাম কী করে? গুজরাত থেকে যারা আসছে তারা বাংলার লোক?’

প্রার্থী তালিকা ঘোষিত হওয়ার পর প্রথমবার নন্দীগ্রামের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মুখের কথা এবার ফ্লেক্সে উঠে এল। তৃণমূলনেত্রীর নন্দীগ্রাম সফরের দিন এই ফ্লেক্স নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। 

সোমবার রাতে নন্দীগ্রাম দু'নম্বর ব্লকের রেয়াপাড়ার ক্ষুদিরাম মোড় এলাকায় এরকম ফ্লেক্স প্রথম নজরে আসে। ফ্লেক্সে লেখা হয়েছে, নন্দীগ্রাম মেদিনীপুরের ভূমিপুত্রকে চায়। কোনও বহিরাগতকে নয়। শুভেন্দু অধিকারীর বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ৷ এতদিন হলদিয়া বিধানসভা কেন্দ্রের ভোটার ছিলেন শুভেন্দু ৷ এবারই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোটার হিসাবে নাম তুলেছেন তিনি। 

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রের ভোটার! এই প্রেক্ষাপটে তৃণমূলনেত্রীর নন্দীগ্রামে পা রাখার দিনে এমন ফ্লেক্স কারা লাগাল, তা নিয়েই জল্পনা! কারণ, ফ্লেক্সের নিচে কারোর নাম লেখা নেই, অথচ স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ দাবি করছে, তাঁরাই এই ফ্লেক্স দিয়েছেন। নন্দীগ্রামের বিজেপি কর্মী রতন দাস জানান, ‘‘আমরাই এই ফ্লেক্স লাগিয়েছি। ভূমিপুত্রকে প্রার্থী চাই। ভবানীপুরের কাউকে এখানে প্রার্থী চাই না। উনি কেন ওখান থেকে এখানে এসে প্রার্থী হবেন?’’

গেরুয়া শিবিরের এই স্বীকারোক্তি সামনে আসতেই বাগযুদ্ধে জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।  নন্দীগ্রাম ১ নং ব্লকের তৃণমূল সভাপতি স্বদেশ দাস জানান, ‘‘এখানে বহিরাগত কে? শুভেন্দু তো কাঁথির বাসিন্দা। উনি নিজেই তো বহিরাগত। মুখ্যমন্ত্রী সারা বাংলার মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামেরও আপনজন। এই সব ফ্লেক্স লাগিয়ে ওরা বিভ্রান্তির চেষ্টা করছে ৷’’

তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি প্রলয় পাল জানান, ‘‘শুভেন্দুবাবু নন্দীগ্রামের ভোটার। পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র। বহিরাগত কে তৃণমূলকে নতুন করে শেখাতে হবে ৷’’

এক এলাকার ভোটার, অন্য এলাকার প্রার্থী কিংবা এক রাজ্যের ভোটার, অন্য রাজ্যে থেকে প্রার্থী এরকম উদাহরণ ভারতীয় রাজনীতিতে ভুরি ভুরি আছে! যারমধ্যে অন্যতম হল, প্রধানমন্ত্রী মোদি।যিনি গুজরাতের আহমেদাবাদের ভোটার। পরপ দু’বার ভোটে জয়ী হয়েছেন উত্তরপ্রদেশের বারাণসী থেকে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee:আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
Amit Shah: অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন, রবির সকালে কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?
অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন, রবির সকালে কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?
21 July TMC Rally: ২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '
২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '
Amit Shah: অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর,
অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর, "অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন, তাঁদের.."

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Argentina vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
Spain vs Argentina: রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Embed widget