এক্সপ্লোর

Jhargram News: ফের জঙ্গলমহলে বিজেপিতে ভাঙন, ঝাড়গ্রামের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের

নির্বাচন পূর্ববর্তী সময়ে দলবদলের পাল্লা বিজেপির দিকে যতটা ভারি ছিল, নির্বাচনের ফল ঘোষণার পর সেই দলবদলের পাল্লা ভারি তৃণমূলের দিকে

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ফের জঙ্গলমহলে বিজেপিতে ভাঙন দেখা দিল। এবার ঝাড়গ্রামের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল।

নির্বাচন পূর্ববর্তী সময়ে দলবদলের পাল্লা বিজেপির দিকে যতটা ভারি ছিল, নির্বাচনের ফল ঘোষণার পর সেই দলবদলের পাল্লা ভারি তৃণমূলের দিকে। 

বিজেপি ছেড়ে একে একে তৃণমূলে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা। এবার সেই ছবিটা দেখা গেল ঝাড়গ্রামেও। যে এলাকাকে বিজেপির আঁতুড়ঘর বলা হয়, এবার সেই আঁতুরঘরেই ভাঙন ধরাল তৃণমূল। 

একদিন আগে সাঁকরাইলের রোহিনী গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল। গতমাসে ছত্রী গ্রাম পঞ্চায়েতও বিজেপির হাতছাড়া হয়। এবারে ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতটি বিজেপির হাতছাড়া হল। 

গতকাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন এক সদস্য। নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের জারুলিয়া সংসদের নির্বাচিত বিজেপির পঞ্চায়েত সদস্য বিষ্টু সিং ও তার অনুগামীদের নিয়ে সোমবার বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 

আর এই দলবদলের ফলে বিজেপি পরিচালিত নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতেটি  বিজেপির হাতছাড়া হয়।  গেরুয়া শিবিরের অভিযোগ, ভয় দেখিয়ে দলত্যাগ করাচ্ছে তৃণমূল। শাসকদলের পাল্টা দাবি, উন্নয়নে সামিল হতেই এই দলবদল। 

২০১৮ সালে এই পঞ্চায়েতে জয়ী হয়েছিল বিজেপি। ৬টির মধ্যে ৪টি দখল করেছিল গেরুয়া শিবির। তৃণমূল জয়ী হয় ২টি আসনে। এর মধ্যে এক বিজেপি সদস্যের মৃত্যু হয়। 

পঞ্চায়েত নির্বাচনে জিতে এখানে বিজেপি নেতা-কর্মী এবং নির্বাচিত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সদস্যরা  মিলে বোর্ড গঠন করেছিল। 

কিন্তু দাবি, আমজনতার উন্নয়নের কাজ করতে না পাওয়ার ক্ষোভ আর গ্লানি থেকেই বিজেপি ছাড়ছেন নেতা-কর্মীরা। এই বিষয়টিকে দলবদলের কারণ হিসেবে তুলে ধরে এক এক করে গেরুয়া শিবির ত্যাগ করে ঘাসফুলে যেতে শুরু করেছেন তাঁরা।

অভিযোগ, অন্তর্কলহের জেরে জঙ্গলমহলের প্রতিটি জায়গায় বিজেপি তলানিতে এসে পৌঁছেছে। প্রতিটি জায়গায় এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে দলের নেতা-কর্মীরা প্রত্যেকেই বিভাজিত হয়ে পড়েছেন। 

এবারের বিধানসভা নির্বাচনের পর সেই ছায়া ছড়িয়ে পড়েছে জঙ্গলমহলের প্রতি কোনায় কোনায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget