এক্সপ্লোর

Mamata Banerjee vs Centre: ভোট আসছে, বাংলাকে তো টার্গেট করবেই, আগামীদিনে সবকিছুর ইঞ্চিতে ইঞ্চিতে উত্তর দেব, তোপ মুখ্যমন্ত্রীর

The name of Majerhat Bridge will be changed to Jai Hind Bridge, informs Mamata Banerjee. | মাঝেরহাট ব্রিজের নাম বদলে রাখা হচ্ছে জয় হিন্দ ব্রিজ।

কলকাতা: সাংবাদিক বৈঠকে ফের কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বাংলা বঞ্চিত দিল্লির কাছে। রাজ্যের যে প্রকল্প চলছে, তা বিজেপির কথায় করব কেন? কেন্দ্রীয় সরকার এজেন্সি দিয়ে প্রতিমুহূর্তে হয়রানি করে। ৮০ শতাংশ রাজ্যের থেকে নিয়ে রাজা হলাম, হবে না। রাজ্য সরকার কৃষকদের সব ব্যাপারে সাহায্য করে। আমরা ভাল কাজ করছি বলেই খুব হিংসা। বহিরাগত গুন্ডা এসে বলছে গণতন্ত্রে এসব চলতে পারে না। আমফানে শুধু ১ হাজার কোটি টাকা অগ্রিম দিয়েছে।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বই লিখে, গানের সিডি বিক্রি করে আমার চলে যায়। আমফানে অডিট নিয়ে অনেকে প্রশ্ন তুলছে। রাজ্যের কথা না শুনে কেন্দ্রকে দিয়ে করানো হচ্ছে। রাজ্যকে শুধুই বদনাম করার চেষ্টা চলছে। করোনা মোকাবিলায় কী দিয়েছে, শুধু কয়েকটা ভেন্টিলেটর। আগামীদিনে সবকিছুর ইঞ্চিতে ইঞ্চিতে উত্তর দেব। ভোট আসছে, বাংলাকে তো টার্গেট করবেই। আমি রুশ, ভিয়েতনাম, নাগা, মরাঠিদের ভাষা জানি। যে যে ভাষা জানি, করবেন নাকি চ্যালেঞ্জ? অনেকে টেলিপ্রম্পটারের সাজানো লেখা দেখে ভাষণ দেন। যত বাহিনী আছে, নিয়ে আসুন, পারবেন না।’ রাজ্যে কর্মসংস্থান এবং বিনিয়োগের বিষয়েও উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে মুখ্য়মন্ত্রী বলেছেন, ‘২০টি আইটি সংস্থা সিলিকন ভ্যালিতে জমি চেয়েছিল। কর্মসংস্থানের জন্য আগে ১০০ একর জমি দিয়েছিলাম। সিলিকন ভ্যালিতে আরও ১০০ একর জমি দেওয়ার সিদ্ধান্ত। উইপ্রো রাজ্যে নতুন প্রকল্প শুরু করছে। নতুন প্রকল্পের কাজ শুরু করবে ইনফোসিস-ও। জলপাইগুড়িতে স্টার সিমেন্টের বড় প্রকল্পের জন্য জমি। বকেয়া খাজনায় জুন পর্যন্ত সুদ দিতে হবে না। সরকারের তরফে ৬১৭টি মেলা, প্রদর্শনী করা হবে। এর ফলে ৩.৬৪ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। সরকারি মেলা, প্রদর্শনীতে ১৫৬কোটির কেনাবেচা হবে। স্বচ্ছতা মেনে কাজ করতে হবে, কোথাও পিছিয়ে নেই। ইতিমধ্যেই ৪টি পকসো কোর্ট, আরও ৭টি তৈরি হবে। রাজ্যজুড়ে ৪০টি পকসো আদালত তৈরির পরিকল্পনা। মাঝেরহাট ব্রিজের নাম বদলে রাখা হচ্ছে জয় হিন্দ ব্রিজ।’

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget