এক্সপ্লোর

WB Corona : আরও কমে সাতশোর নিচে রাজ্যের দৈনিক সংক্রমণ, মৃত্যু ১২ জনের

এই মুহূর্তে রাজ্যে পজিটিভিটি রেট ২.০৪ শতাংশ।

কলকাতা : রাজ্যে আরও কমল করোনা সংক্রমণ। বেশ কিছুটা কমে সাতশোর নিচে নামল দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের সোমবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৬৫৭ জন। এই সময়পর্বের রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। এদিকে গত ২৪ ঘণ্টাতেও সুস্থতার সংখ্যা সংক্রমণের থেকে বেশি। গত একদিনে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৭৫ জন। যার জেরে আরও ২৩০ জন কমে রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নেমে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৬৬ জনে। পাশাপাশি সুস্থতার হার গিয়ে পৌঁছেছে ৯৮.০৫ শতাংশে।

রাজ্য স্বাস্থ্য দফতরের এদিনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩২ হাজার ২৮৩ টি করোনা স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৬৫৭টি স্যাম্পেলই পজিটিভ। যার জেরে এই মুহূর্তে রাজ্যে পজিটিভিটি রেট ২.০৪ শতাংশ। এদিকে, দৈনিক সংক্রমণ ফের কিছুটা বেড়েছে উত্তর ২৪ পরগণায়। গত একদিনে রাজ্যের মধ্যে সর্বোচ্চ ৮৪ জন সংক্রমিত হয়েছেন। রাজ্যের মধ্যে মৃত্যুর সংখ্যাতেও সর্বোচ্চ ৩ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগণায়। করোনার জেরে কলকাতায় ও দার্জিলিংয়ে মৃত্যু ২ জন করে। জলপাইগুড়ি, নদিয়া ও হুগলিতে ১ জন করে মারা গিয়েছেন।

এদিকে, উত্তর ২৪ পরগণার পরে সংক্রমণের সংখ্যায় সবথেকে বেশি দার্জিলিং। গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে ৬৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। নদিয়ায় ৪৯ জন, কলকাতায় ৪৬ জন, পূর্ব মেদিনীপুরে ৪৪ জন, কোচবিহারে ৩৯ জন, হাওড়ায় ৩৮ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৬ জন ও দক্ষিণ ২৪ পরগণায় ৩৩ জন গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যে এখনও করোনা রুখতে জারি রয়েছে বিধি নিষেধ। চলতি মাসের শেষ পর্যন্ত যা বলবৎ থাকার কথা জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। দৈনিক সংক্রমণের সংখ্যা রাজ্যে কমলেও ফের পজিটিভিটি রেট অল্প বাড়ায় অবশ্য বিধি নিষেধের মেয়াদ নিয়ে আশঙ্কা থাকছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget