এক্সপ্লোর

West Bengal Coronavirus News: নৈশকালীন ছাড় দিয়ে রাজ্যে বাড়ল বিধিনিষেধের মেয়াদ

রাত ৯টার বদলে ১১ টা থেকে জারি হবে নৈশকালীন বিধিনিষেধ

কলকাতা : বিধিনিষেধের মেয়াদ বাড়ল, তবে শিথিল হল আগল। করোনা সংক্রমণ রুখতে রাজ্যে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কোভিডের হার এই মুহূর্তে আয়ত্ত্বে থাকায় নৈশকালীন বিধিনিষেধ কিছুটা কমানোর কথাও জানিয়েছেন তিনি। এবার থেকে রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে। এতদিন পর্যন্ত রাত ৯ টা থেকে জারি হয়ে যেত নৈশকালীন বিধিনিষেধ। যা দু'ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি জানানো হয়েছে, ৫০ শতাংশ নিয়ে খোলা যাবে অডিটোরিয়াম, সুইমিং পুল।

এদিকে বিধিনিষেধের মেয়াদের মধ্যে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হবে না বলেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যার জেরে আপাতত বন্ধই থাকছে স্টাফ স্পেশাল ছাড়া লোকাল ট্রেন পরিষেবা। লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় নানারকম অসুবিধার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। অফিসে পৌঁছনো হোক বা জরুরি প্রয়োজনে কোথাও যাওয়া, দূরপাল্লার যাত্রীদের ক্ষেত্রে অন্যতম মাধ্যম লোকাল ট্রেন। কিন্তু, সেই পরিষেবা দীর্ঘদিন বন্ধ থাকায় দুর্ভোগ বাড়ছে। এই পরিস্থিতিতে কবে ফের লোকাল ট্রেন চালু হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। কিন্তু, লোকাল ট্রেন চালু হয়ে গেলে পুনরায় রাজ্যে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। এদিকে করোনার তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, তৃতীয় ঢেউ দেখে নিয়ে লোকাল ট্রেনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যাঁরা কলকাতা আসতে চান, তাঁদের অসুবিধা হচ্ছে জানি। বাস-মেট্রো চালু করে দেওয়া হয়েছে। কিন্তু, সেপ্টেম্বরে যেহেতু থার্ড ওয়েভ আসার কথা রয়েছে, তাই আমাদের এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। লোকাল ট্রেনে আসতে পারছেন না বলে অনেকের অসুবিধা হচ্ছে জানি। কিন্তু মানুষের জীবনের থেকে বড় কিছু তো নয়। তাই আরও কয়েকটা দিন কষ্ট করতে হবে। তিনি আরও বলেন, কলকাতার আশপাশের যেসব জেলাগুলো হুগলি, উত্তর ২৪ পরগনা, বর্ধমান এইসব জেলায় যদি ৫০ শতাংশও ভ্যাকসিন সম্পন্ন করে দেওয়া যায় তাহলে রুরাল ট্রেন চালু করে দেওয়া যাবে। কোনও অসুবিধা নেই। বাস, মেট্রো, অটো, দূরপাল্লার ট্রেন- সবই চলছে। কিন্তু, লোকাল ট্রেনটা আরও কিছুটা সময় নিচ্ছি। কারণ, তৃতীয় ঢেউটা দেখে নিতে হবে। যদিও পরিস্থিতি কিছুটা আয়ত্ত্বে থাকায় কমানো হয়েছে নৈশ বিধিনিষেধের সময়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest In Kolkata: কলকাতায় NEET আন্দোলন ঘিরে গ্রেফতার হওয়া ১৪ জনের বিরুদ্ধে কী নির্দেশ ?
কলকাতায় NEET আন্দোলন ঘিরে গ্রেফতার হওয়া ১৪ জনের বিরুদ্ধে কী নির্দেশ ?
News Live: ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
PM Modi: NEET কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর,
NEET কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, "হাই পাওয়ার্ড কমিটির টাস্কফোর্স গঠন করা হচ্ছে.."
CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস

ভিডিও

BJP Government in West Bengal: কল্যাণীর পর কৃষ্ণনগর, ফের আচমকা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
Sebaashray: শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম, কার জন্য এই স্পেশাল সুবিধা?
Suvendu Adhikari: 'এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই', সেবাশ্রয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির
BJP News: 'নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তাঁর ওপর আস্থা রেখেছেন', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget