এক্সপ্লোর

WB Election 2021 News: ইভিএম কি হ্যাক করা য়ায়? ভিভিপ্যাটের নমুনা কি স্বচ্ছ? বিধানসভা ভোটের আগে ফের উঠছে প্রশ্ন

অবসরপ্রাপ্ত আমলা ও বিশিষ্ট জনেরা তৈরি করেছেন একটি রিপোর্ট। শনিবার যা প্রকাশ্যে আনা হবে। সূত্রের খবর, রিপোর্টে বলা হয়েছে, EVM-এর পরিকাঠামোগত রদবদল দরকার। কারণ, দীর্ঘদিন পরেও প্রযুক্তিগতভাবে এই যন্ত্রের কোনও আপডেট হয়নি। প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক জহর সরকারের মতে, ‘‘ এই ইভিএমের কোথায় কোথায় সমস্যা... ভাল দিক কোনটা। সব কিছুই এই রিপোর্টে আছে ৷’’

কৃষ্ণেন্দু অধিকারী,কলকাতা: ইভিএম-এ কি কারচুপি করা সম্ভব? এক প্রার্থীকে ভোট দিলে তা কি অন্য প্রার্থীর ঝুলিতে যেতে পারে? কোনওভাবেই যে তা সম্ভব নয়, অনেক আগেই তা স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। তা সত্ত্বেও এ রাজ্যের বিধানসভা ভোটের আগে ফের উঠেছে এইসব প্রশ্ন।

এই প্রেক্ষিতেই অবসরপ্রাপ্ত আমলা ও বিশিষ্ট জনেরা তৈরি করেছেন একটি রিপোর্ট। শনিবার যা প্রকাশ্যে আনা হবে। সূত্রের খবর, রিপোর্টে বলা হয়েছে, EVM-এর পরিকাঠামোগত রদবদল দরকার। কারণ, দীর্ঘদিন পরেও প্রযুক্তিগতভাবে এই যন্ত্রের কোনও আপডেট হয়নি। প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক জহর সরকারের মতে, ‘‘ এই ইভিএমের কোথায় কোথায় সমস্যা... ভাল দিক কোনটা। সব কিছুই এই রিপোর্টে আছে ৷’’

কমিটিতে রয়েছেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লোকুর, প্রাক্তন আইএএস ওয়াজাহাত হাবিবুল্লাহ,,মাদ্রাজ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি হরি পরন্থমান, অর্থনীতিবিদ অরুণ কুমার, সমাজকর্মী জন দয়াল, সাংবাদিক পামেলা ফিলিপোস, আইআইটি দিল্লির কম্পিউটার সায়েন্সের অধ্যাপক শুভাশিস বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন আইএএস সুন্দর বুরা।

মিশিগান, ক্যালিফোর্নিয়া, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনলোজি-সহ একাধিক নামী প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। পুরো নাম, Electronic Voting Machine। সংক্ষেপে EVM। ছোট্ট এই যন্ত্র এসে সরিয়ে দিয়েছে ব্যালট বাক্সকে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৯৮২ সালে দেশের মধ্যে প্রথম কেরলে ভোটগ্রহণ হয় EVM-এ। এই যন্ত্রের দৌলতে ভোট প্রক্রিয়া যেমন সহজ হয়েছে, তেমনি সাশ্রয় হয়েছে সময়ের। কিন্তু সময় যত গড়িয়েছে ততই ভিলেন হয়ে উঠেছে এই যন্ত্র।

একের পর এক ভোটে উঠেছে EVM কারচুপির অভিযোগ। সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। অভিযোগের পাহাড় জমেছে নির্বাচন কমিশনে। তদন্তের দাবি ওঠার পাশাপাশি দাবি ওঠে ব্যালট ফেরানোরও। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে দেশের নির্বাচন কমিশন। ২০১৭ সালের ৩ জুন EVM হ্যাক করার চ্যালেঞ্জ জানায় তারা। কমিশন দাবি করে, এই যন্ত্র হ্যাক করা কোনওভাবেই সম্ভব নয়।

সম্প্রতি লন্ডনের এক হ্যাকার দাবি করেন, ভারতে ব্যবহার করা EVM সহজেই হ্যাক করে ফেলতে পারেন। সেই দাবিকেও নস্যাৎ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু তার পরেও প্রশ্ন থেকে গিয়েছে এই যন্ত্রের স্বচ্ছতা নিয়ে। রাজ্যের বিধানসভা ভোটের আগে সেই সব প্রশ্নই মাথা চাড়া দিচ্ছে আবার। এই প্রেক্ষিতেই প্রকাশ্যে আসছে একটি রিপোর্ট। রিপোর্টটি পাঠানো হবে নির্বাচন কমিশন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget