এক্সপ্লোর

WB Election 2021: "তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় ফিরুক, এটাই দেশের দাবি", এক্সক্লুসিভ যশবন্ত

"বাজপেয়ীজি ঐকমত্যে বিশ্বাসী ছিলেন, মোদিজি জিততে পছন্দ করেন", অকপট প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা:  প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিন্হা যোগ দিলেন তৃণমূলে। এদিন তৃণমূল ভবনে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় ও ডেরেক ব্রায়েনের উপস্থিতিতে যোগদান করেন বাজপেয়ী জমানার অর্থমন্ত্রী। 

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্বে ছিলেন যশবন্ত সিন্হা। তৃণমূলে যোগদানের পর তিনি জানান, দেশ অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। গণতন্ত্র এখন বিপদের মুখে।

দেশের প্রায় সব প্রতিষ্ঠান এখন দুর্বল। এখন দুর্বল দেশের বিচারব্যবস্থাও। বিজেপিত্যাগী নেতার অভিযোগ, স্বেচ্ছাচার চালাচ্ছে মোদি সরকার। এই সরকারকে বাধা দেওয়ার মতো কেউ নেই। 

মোদি-শাহ দিল্লি থেকে যা করছেন, তা দেশবাসী বরদাস্ত করবে না। শুধু বাংলায় নয়, দেশের ভবিষ্যতের পক্ষে এই নির্বাচন গুরুত্বপূর্ণ বলে দাবি করেন বাজপেয়ী জমানার অর্থমন্ত্রী। তাঁর দাবি, ২০২৪-এ পরিবর্তনের সূচনা হবে বাংলা থেকেই। 

এবিপি আনন্দর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অকপট প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী---

 

 

প্রশ্ন- তৃণমূলে যোগ দিলেন কেন? 

উত্তর- উত্তরে আমার পাল্টা প্রশ্ন হবে, তৃণমূল নয় কেন? আজ বাংলায় নির্বাচন হচ্ছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি সহ একাধিক দল এই নির্বাচনে জোর লড়াই করছে।  আমার বিশ্বাস, বাংলার ভোটের প্রভাব গোটা দেশে পড়বে।  দেশে বিজেপিকে আটকানো জরুরি। তাই বাংলায় বিজেপিকে আটকানো জরুরি। এর জন্য এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মজবুত করা জরুরি। তাই আমি আজ মমতার হাত শক্ত করতেই তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছি, যাতে তারা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ক্ষমতায় ফেরে। 

প্রশ্ন- মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কী কথা হয়েছে? 

উত্তর- আমরা পরস্পরকে বরাবর সম্মান করে এসেছি। আমার তৃণমূলে যোগ দেওয়ায় তিনি খুশি। তিনি আমাকে শুভেচ্ছা জানান। জানিয়েছেন, একসঙ্গে কাজ করতে পেরে তিনি খুশি। 

প্রশ্ন- নন্দীগ্রাম নিয়ে কী কথা হয়েছে?

উত্তর- নন্দীগ্রাম নিয়ে মমতার বক্তব্য স্পষ্ট। তিনি আগেও জানিয়েছেন, সেখানে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। না হলে এধরনের চোট আসত না। শুধু পায়ে নয়, শরীরের অন্যান্য জায়গাতেও চোট লেগেছে। গাড়ির দরজায় ধাক্কা মেরে তাঁর ওপর হামলা চালানো হয়। ফলে, তাঁর গোটা শরীরে চোট লেগেছে। 

 

 

প্রশ্ন- আপনি কি তৃণমূল প্রার্থী হতে চান?

উত্তর- এই মুহূর্তে এমন কোনও সম্ভাবনা নেই। 

প্রশ্ন- কেন চাইছেন না? 

উত্তর- আমি এখানে কোনও পদের লোভে আসিনি। আমার মনে হয়েছে, তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় ফিরুক, এটাই এখন দেশের দাবি। আর তাতে আমি আমি যোগ দিতে এসেছি।

প্রশ্ন- অটলবিহারী বাজপেয়ী ও নরেন্দ্র মোদি জমানার পার্থক্য কোথায়? 

উত্তর- বাজপেয়ীজি ঐকমত্যে বিশ্বাসী ছিলেন। মোদিজি জিততে পছন্দ করেন। বাজপেয়ীজি সকলকে সঙ্গে নিয়ে চলতে পছন্দ করতেন। মোদিজি সকলকে ফেলে চলতে পছন্দ করেন। মোদি যে 'সবকা সাথ সবকা বিশ্বাস' আওয়াজ তোলেন, তা আখেরে সিবিআই কা সাথ, ইডি কা বিশ্বাস-এ পরিণত। 

 

 

প্রশ্ন- নির্বাচন কমিশন স্বাধীন নয় বলে কেন মনে হচ্ছে আপনার? 

উত্তর- কারণ, বর্তমানে তারা স্বাধীন নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget