এক্সপ্লোর

WB Election 2021: পেরেক পুঁতে পোস্টার, গাছও এখন ইস্যু রাজনৈতিক তরজার

এর আগে ৪০০-৫০০ বছরের পুরনো গাছ কেটে যশোর রোড সম্প্রসারণ করতে চেয়ছিল সরকার। কিন্তু পরিবেশপ্রেমীদের আন্দোলনের জেরে তাতে ছেদ পড়ে। মামলা চলে কলকাতা হাইকোর্টেও। কিন্তু তারপরও টনক নড়েনি। এবার গাছের মধ্যে পেরেক পুঁতে লাগানো হয়েছে পোস্টার। উত্তর ২৪ পরগনার অশোকনগরে যশোর রোডের দুধারে এ ধরণেরই অসংখ্য ছবি।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: গাছের প্রাণ রয়েছে, সেই কবে প্রমাণ করে গিয়েছিলেন জগদীশচন্দ্র বসু, কিন্তু কে জানত ভোটমুখী বঙ্গে রাজনৈতিক তরজার ইস্যু হয়ে উঠবে গাছ! অশোকনগরে যশোর রোডের ধারে গাছের মধ্যে পেরেক পুঁতে পোস্টার লাগানো নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক।

পোস্টার লাগিয়ে প্রচারে নেমেছে শাসকদলের নেতারা, অভিযোগ এমনটাই। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল যুব নেতা। অবশ্য তা নিয়ে নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি।

এর আগে ৪০০-৫০০ বছরের পুরনো গাছ কেটে যশোর রোড সম্প্রসারণ করতে চেয়ছিল সরকার। কিন্তু পরিবেশপ্রেমীদের আন্দোলনের জেরে তাতে ছেদ পড়ে। মামলা চলে কলকাতা হাইকোর্টেও। কিন্তু তারপরও টনক নড়েনি। এবার গাছের মধ্যে পেরেক পুঁতে লাগানো হয়েছে পোস্টার। উত্তর ২৪ পরগনার অশোকনগরে যশোর রোডের দুধারে এ ধরণেরই অসংখ্য ছবি।

যশোর রোডের ধারে বড় বড় মেহগনি গাছে পোস্টার লাগিয়ে প্রচারে নেমেছে শাসকদলের নেতারা। শুধু রাজনৈতিক পোস্টরই নয়, লাগানো হয়েছে বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনও। এরই প্রতিবাদে সরব হয়েছেন পরিবেশপ্রেমীরা।

পরিবেশপ্রেমী বঙ্কিম চক্রবর্তী জানান, ‘‘এতে গাছের জীবনী শক্তি কমে যায়। বাইরের জল ঢুকে গাছে পচন ধরে। কোনো রাজনৈতিক দলের উচিত নয় মহামূল্যবান গাছগুলির ক্ষতি করা। এর বদলে গাছে দড়ি ঝুলিয়ে পোস্টার লাগানো যেতে পারে। ’’

অশোকনগর মানিকতলায় বেশ কিছু পোস্টারে সৌজন্যে নাম রয়েছে তৃণমূল যুবনেতা প্রদীপ সিংহের। যদিও তাঁর দাবি, তিনি না কি এ বিষয়ে কিছুই জানেন না! স্থানীয় যুব তৃণমূল নেতা প্রদীপ সিংহ জানান, ‘‘অশোকনগর এই পোস্টারের কথা জানি না। হয়তো কর্মী সমর্থকরা লাগিয়েছেন। তবে শুধু তৃনণমূল নয় অন্য দলও এমন প্রচার করে।’’

যথারীতি ভোটের মুখে গাছ ঘিরেও এখন রাজনীতি! বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি ওবিসি মোর্চা সভাপতি নীলরতন মিত্র জানান, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে পরিবেশপ্রেমী বলে দাবী করেন অথচ তাঁর দলের নেতারা মুখ্যমন্ত্রী ছবি মূল্যবান গাছে পেরেক দিয়ে পুঁতছেন। এদের কথায় আর কাজে মিল নেই।’’

সবমিলিয়ে যশোর রোডের ধারে পেরেক পুঁতে পোস্টার লাগানো ঘিরে এখন জোর রাজনৈতিক তরজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget