এক্সপ্লোর

Jagdeep Dhankhar: শিক্ষায় দলবাজি! মমতাকে আক্রমণ ধনখড়ের, রাজনীতিকের মতো আচরণ, পাল্টা তৃণমূল

Jagdeep Dhankhar: রাজ্যপালের এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। সাংবিধানিক পদে থেকে রাজ্যপাল রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন বলে মন্তব্য করেন তিনি।

কলকাতা: রাজভবন এবং রাজ্যের মধ্যে সঙ্ঘাত অব্যাহতই। এ বার শিক্ষাব্যবস্থায় দলবাজির অভিযোগে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন তিনি। তাঁর অভিযোগ, মমতার আমলে রাজ্যের শিক্ষাব্যবস্থার (West Bengal Education System) ছবি ভয়াবহ।

শুক্রবার সকালে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন ধনখড়। তাতে তিনি বলেন, ‘‘অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে ডেকেছিলেন রাজ্যপাল। কিন্তু কেউ বৈঠকে যোগ দিতে আসেননি। এ রাজ্যে আইনের শাসন চলছে না, শাসকের শাসন চলছে। নিয়মের তোয়াক্কা না করে বিশ্ববিদ্যালয়গুলিতে নিজেদের লোককে উপাচার্য নিয়োগ কার হচ্ছে। রাজ্যের হাতে শিক্ষা ছেড়ে দিলে চলবে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি-র (UGC) উচিত বিষয়গুলি তদন্ত করে দেখা।’’

নিজের টুইটার হ্যান্ডলে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ধনখড় আরও লেখেন, ‘‘রাজ্যের শিক্ষার অবস্থা ভয়াবহ। রাজ্যপালের ডাকা বৈঠকে যোগ দিতে এলেন না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য-উপাচার্যরা। এই দলবাজিতে স্তম্ভিত।’’

আরও পড়ুন: Suvendu Adhikari on Panchayat poll: পঞ্চায়েত ভোটে ৮০ শতাংশ গ্রাম পঞ্চায়েতে জেতার চ্যালেঞ্জ শুভেন্দুর, ‘দিবাস্বপ্ন’, কটাক্ষ তৃণমূলের

কিন্তু রাজ্যপালের এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। সাংবিধানিক পদে থেকে রাজ্যপাল রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন বলে মন্তব্য করেন তিনি। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সৌগত বলেন, ‘‘উনি কোনও রাজনৈতিক নেতা নন। কোনও বক্তব্য থাকলে, মুখ্যমন্ত্রীকে ফোন করে ব চিঠি লিখে জানাতে পারেন। এ ভাবে টুইট করা নেতার মতোই কাজ।বার বার বলেছি, এমন টুইট করলে আমাদেরও ওঁর বিরুদ্ধে বলতে হবে, যা একেবারেই ভাল লাগে না। দু’দিন আগে বিমানে দেখা হওয়ার সময়ও তা জানিয়েছি। তার পরেও এমন আচরণ।’’

রাজ্যপালের অভিযোগ নিয়ে সৌগতর বক্তব্য,‘‘রাজ্যপাল শিক্ষা ব্যবস্থা নিয়ে অভিযোগ করছেন, তা একেবারে অসত্য। অতিমারিতে বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ ছিল। এখন আবার খুলেছে। উপাচার্য নিয়োগ হচ্ছে। নেওয়া হচ্ছে পরীক্ষাও। তার পরেও কী কারণে ভয়াবহ বলছেন উনি? শিক্ষা দফতরকে না জানিয়ে বৈঠক ডাকলে উপাচার্যদের আসাই তো মুশকিল!’’

সেরা শিরোনাম

Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন
Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা

ভিডিও

Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget